Dhaka 6:05 am, Tuesday, 17 November 2026
সর্বশেষ
জামিন স্থগিত চেয়ে সাবেক সিইসি হাবিবুলের আবেদনের শুনানি ৩ মাস মুলতবি জলাবদ্ধতা নিরসনে নিজস্ব অর্থায়নে ২২ খাল খনন করবে ডিএসসিসি বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হিসেবে জাহাঙ্গীরের যোগদান আগামীতে পার্বত্য অঞ্চল থেকে উঠে আসবে প্রতিভাবান সাঁতারু : নৌবাহিনী প্রধান খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন আন্তর্জাতিক পুরস্কার পেল এনএসইউ’র কনফুসিয়াস ইনস্টিটিউট বিদেশফেরতদের পুনর্বাসনে ৩০০০ কোটি টাকা দেওয়া হয়েছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে সোনাগাজীতে সেভেন-আপের নমুনায় রাসায়নিক অসংগতি, বাজারে বিক্রি অব্যাহত

জামিন স্থগিত চেয়ে সাবেক সিইসি হাবিবুলের আবেদনের শুনানি ৩ মাস মুলতবি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:29:29 pm, Monday, 16 November 2026
  • / 13 Time View

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি তিন মাসের জন্য মুলতবি করেছে আপিল বিভাগ। 

‘প্রহসনের নির্বাচন করে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত’ করার মামলায় গতকাল রবিবার প্রধান বিচারপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি মো. হাবিবুল গনি। 

আদেশের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহমুদ আদনান গণমাধ্যমকে বলেন, “সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের মামলাটি আজকের কার্যতালিকার ৩৬ নম্বর আইটেম ছিল। জামিন সংক্রান্ত শুনানি আপিল বিভাগ তিন মাসের জন্য মুলতবি করেছে।”

এ মামলায় জামিন চেয়ে হাবিবুল আউয়ালের করা আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত ২৮ জুন রুল জারি করে হাইকোর্ট।

চূড়ান্ত শুনানি শেষে ৯ সেপ্টেম্বর আদালত তাকে পাসপোর্ট জমা রাখার শর্তে জামিন দেওয়া হয়। 

এরপর হাইকোর্টের জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে। গত ২১ সেপ্টেম্বর চেম্বার আদালত রাষ্ট্রপক্ষের জামিন স্থগিত আবেদনের শুনানির জন্য ২৬ অক্টোবর দিন ঠিক করে।

সেদিন মামলাটি কার্যতালিকায় থাকলেও শুনানি হয়নি।

সর্বশেষ রবিবার ওই আবেদনের শুনানি শেষে আপিল বিভাগ এটি তিন মাসের জন্য মুলতবি করল। 

‘প্রহসনের নির্বাচনের’ অভিযোগে সাবেক তিন সিইসিসহ ২৪ জনকে আসামি করে ২০২৫ সালের ২২ জুন মামলাটি করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান।

মামলায় ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময়কার সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, ২০১৮ সালের নির্বাচনের সময়কার সিইসি কে এম নূরুল হুদা এবং ২০২৪ সালের নির্বাচনের সময়কার সিইসি কাজী হাবিবুল আউয়ালকে আসামি করা হয়।

হাবিবুল আউয়ালকে ২০২৫ সালের ২৫ জুন রাজধানীর মগবাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করা হয়।

পরবর্তীতে তাকে ৩ দিনের রিমান্ডেও দেওয়া হয়। এরপর থেকে তিনি কারাগারেই আছেন। 

শেরেবাংলা নগর থানায় করা এ মামলায় রাষ্ট্রদ্রোহের ধারা যুক্ত করার আবেদন গত বছরের ২৫ জুন মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।

এ মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, জাবেদ পাটোয়ারী ও এ কে এম শহীদুল হক।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জামিন স্থগিত চেয়ে সাবেক সিইসি হাবিবুলের আবেদনের শুনানি ৩ মাস মুলতবি

Update Time : 01:29:29 pm, Monday, 16 November 2026