Dhaka 10:14 pm, Tuesday, 10 November 2026
সর্বশেষ
জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস সোফির সাক্ষাৎ, আলোচনায় নারী-শিশুর কল্যাণ নতুন মজুরি কাঠামোর সুপারিশ কবে, জানাল মালিকপক্ষ শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের কপি ঢাকায় পাঠানো হয়েছে হামে শিশুমৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসির সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণরাও পাবেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা শুরু সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা ফ্যাসিস্ট হাসিনা এখন বিদেশের কাছে ধরনা দিচ্ছে : রিজভী গত দেড় দশকে ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাচ্ছে সরকার

আইনরক্ষকের বিরুদ্ধেই আইন ভাঙার অভিযোগ!

ইবিথানা প্রতিনিধিঃ
  • Update Time : 09:56:49 am, Monday, 9 November 2026
  • / 44 Time View

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে বাড়িতে প্রবেশ করতে না দেওয়া এবং ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইয়ার আলীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী খন্দকার কহিনুর ইসলাম (৪৫) ইবি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ইবি থানাধীন রনজিতপুর গ্রামের বাসিন্দা খন্দকার কহিনুর ইসলামের সঙ্গে একই এলাকার কয়েকজনের দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছে। অভিযোগকারীর দাবি, বারইপাড়া মৌজায় ১ দশমিক ৭৫ শতাংশ জমি ক্রয়সূত্রে মালিকানা লাভের পর থেকেই অভিযুক্তরা জমি ও বসতবাড়ি নিয়ে বিরোধ সৃষ্টি করে আসছেন।

অভিযোগে বলা হয়, গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠকের আয়োজন করা হলেও অভিযুক্তরা সেখানে উপস্থিত হননি। পরে অভিযুক্ত এএসআই ইয়ার আলী ও অপর এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগকারীকে বাড়িতে প্রবেশ করতে না দেওয়া এবং বাড়াবাড়ি করলে বিপদে পড়তে হবে বলে হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, পুলিশের একজন সদস্যের বিরুদ্ধে এমন আচরণের অভিযোগ ওঠায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমনকি অভিযুক্তদের ভয়ে নিজেদের বাড়িতে স্বাভাবিকভাবে যাতায়াত করতেও সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে দাবি করেছেন তিনি।

এদিকে, অভিযুক্ত এএসআই ইয়ার আলীর বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মামুনুর রহমান বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আইনরক্ষকের বিরুদ্ধেই আইন ভাঙার অভিযোগ!

Update Time : 09:56:49 am, Monday, 9 November 2026