Dhaka 7:41 pm, Thursday, 12 November 2026
সর্বশেষ
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী এমপির বাড়িতে আগুন লেগেছে না লাগিয়েছে তা তদন্ত হচ্ছে ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক আইজিপির সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান রিমান্ড শেষে কারাগারে ঘুষের টাকাসহ গ্রেপ্তার সেই সার্ভেয়ার বগুড়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয় চালুর সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে ৪৪ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে বোর্ডের সভা সোমবার

রিমান্ড শেষে কারাগারে ঘুষের টাকাসহ গ্রেপ্তার সেই সার্ভেয়ার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:11:49 pm, Thursday, 12 November 2026
  • / 6 Time View

রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ার মো. আসাদুল ইসলামকে (৫১) রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুই দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক হাফিজুর রহমান।

আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবিরের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমি এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ৩ নভেম্বর ঘুষের টাকাসহ দুদকের ফাঁদ দলের সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন। ওইদিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

পরবর্তীতে ৯ নভেম্বর আসামির দুই দিনের রিমান্ডে পাঠানো হয়। 

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমি পৃথক করা এবং নকশা তৈরির কাজ করে দেওয়ার বিনিময়ে অবসরপ্রাপ্ত সৈনিক মো. মনিরুল ইসলামের কাছে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন সার্ভেয়ার আসাদুল ইসলাম। মনিরুল ইসলাম ঢাকা জেলার লালবাগ থানার চরকামরাঙ্গী মৌজায় ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করেন। 

জমির সীমানা নির্ধারণ ও নকশা তৈরির জন্য গত ২৭ এপ্রিল তিনি ঢাকা জেলা প্রশাসকের কাছে আবেদন করেন।

তবে প্রায় ছয় মাসেও কাজ শেষ না হওয়ায় তিনি একাধিকবার লালবাগ রাজস্ব সার্কেলে যোগাযোগ করেন। একপর্যায়ে তাকে সার্ভেয়ার আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। 

পরে ঘুষ দাবির বিষয়টি দুদককে জানান মনিরুল। অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করে দুদকের ঢাকা জেলা কার্যালয়-১-এর একটি বিশেষ দল ফাঁদ অভিযানের পরিকল্পনা করে।

দুদকের অভিযোগ অনুযায়ী, গত ৩ নভেম্বর সকাল ১১টার দিকে লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সার্ভেয়ারের নির্ধারিত কক্ষে আসাদুল ইসলামকে এক লাখ টাকা ঘুষ দেন অভিযোগকারী।

টাকা গ্রহণের পর আসাদুল তা তার ডান পাশের সাইড টেবিলের দ্বিতীয় তাকে রাখেন। এ সময় আগে থেকে অবস্থান নেওয়া দুদকের ফাঁদ দলের সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন। 

পরে ওই টেবিলের দ্বিতীয় তাক থেকে খাকি রঙের খামে রাখা এক লাখ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা টাকার নম্বরের সঙ্গে অভিযোগকারীর আগে সরবরাহ করা টাকার নম্বরের হুবহু মিল পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে আসাদুল ঘুষ গ্রহণের বিষয়টি স্বীকার করেছেন। ওই দুদকের সহকারী পরিচালক মো. মাহবুব মোর্শেদ বাদী হয়ে আসামির বিরুদ্ধে মামলাটি করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রিমান্ড শেষে কারাগারে ঘুষের টাকাসহ গ্রেপ্তার সেই সার্ভেয়ার

Update Time : 01:11:49 pm, Thursday, 12 November 2026