Dhaka 7:27 pm, Thursday, 12 November 2026
সর্বশেষ
এমপির বাড়িতে আগুন লেগেছে না লাগিয়েছে তা তদন্ত হচ্ছে ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক আইজিপির সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান রিমান্ড শেষে কারাগারে ঘুষের টাকাসহ গ্রেপ্তার সেই সার্ভেয়ার বগুড়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয় চালুর সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে ৪৪ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে বোর্ডের সভা সোমবার প্রকৃত গণতন্ত্রের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব : স্পিকার

এমপির বাড়িতে আগুন লেগেছে না লাগিয়েছে তা তদন্ত হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:20:17 pm, Thursday, 12 November 2026
  • / 0 Time View

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লেগেছে নাকি লাগিয়েছে তা তদন্তে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘আগুন লেগেছে না লাগিয়েছে, এটা তদন্ত করতে আমি অলরেডি নির্দেশ দিয়েছি যৌথ টিমকে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরেজমিন বিজিবি টিম গিয়ে ঘটনাস্থলে পেট্রলবোমার কোনো চিহ্ন পায়নি। সেখানে পেট্রল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ পাওয়া যায়নি। বাড়ির দেয়ালে পেট্রলবোমার কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ ছাড়া কোনো সাক্ষীর নিকট থেকে পেট্রলবোমার কোনো তথ্য পাওয়া যায়নি।

মোটামুটিভাবে এখনো ধারণা করা হচ্ছে, এখানে পেট্রলবোমা ব্যবহৃত হয়নি।’  

অধিকতর তদন্তের রিপোর্ট পাওয়ার পর আগুনের প্রকৃত কারণ বলা যাবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।  বলেন, ‘এ ঘটনায় কোনো নাশকতা থাকলে সরকার জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেবে।’

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সংসদ সদস্য ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলামের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মন্ত্রী বলেন, ‘প্রাথমিকভাবে আলামতে দেখা যাচ্ছে পুরাতন বাড়ি হওয়ায় এখানে ইলেকট্রিক ওয়ারিংয়ের দুর্বলতা ছিল। একটা ছবিতে দেখা যাচ্ছে, এটা অনেকটা শর্ট সার্কিটের মতো ঘটনা হতেও পারে। তবে সবকিছু এটা অনুমাননির্ভর। তদন্তসাপেক্ষে পূর্ণাঙ্গ বক্তব্য দেওয়া যাবে।’

এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জিডি অনুসারে আমাদের পুলিশ তদন্ত করছে।

গতকাল বুধবার দিবাগত রাতে এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগে। এনসিপি নেত্রী ফেসবুক পোস্টে দাবি করেন, তার বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এমপির বাড়িতে আগুন লেগেছে না লাগিয়েছে তা তদন্ত হচ্ছে

Update Time : 01:20:17 pm, Thursday, 12 November 2026