সর্বশেষ
শাহবাগে পৃথক স্থান থেকে নারীসহ দুজনের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
- Update Time : 12:28:29 pm, Sunday, 1 November 2026
- / 5 Time View
রাজধানীর শাহবাগ থানা এলাকায় পৃথক স্থান থেকে এক নারীসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের দুজনই ভবঘুরে বলে জানা গেছে।
রবিবার (১ নভেম্বর) বিকেলে শাহবাগ থানাধীন সোহরাওয়ার্দী উদ্যানের ৩ নম্বর ফটকের কাছ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (২৫) মরদেহ উদ্ধার করা হয়। একই দিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনের সড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মরদেহ উদ্ধার করেন পুলিশের সহকারী উপপরিদর্শক রাজিব।
পরে মরদেহ দুটি সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Tag :
