যৌথ মহড়া ‘কোপ সাউথ’ শুরু করেছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ বিমানবাহিনী
- Update Time : 12:14:36 pm, Sunday, 1 November 2026
- / 6 Time View
ঢাকার বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ. কে. খন্দকারে যৌথ মহড়া ‘কোপ সাউথ ২০২৬’ শুরু করেছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ বিমানবাহিনী। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সেসের পৃষ্ঠপোষকতায় রবিবার (১ নভেম্বর) শুরু হওয়া এই মহড়া চলবে ৫ নভেম্বর পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের স্বাগত জানান বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লাহ এবং ঢাকায় মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন তৃষিতা মাওলা।
এই মহড়ায় দুই দেশের বৈমানিক, বিমান রক্ষণাবেক্ষণ বিশেষজ্ঞ এবং সরবরাহ ও পরিবহন ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কর্মীরা একসঙ্গে প্রশিক্ষণ নেবেন। প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে রয়েছে সি-১৩০জে পরিবহন বিমানের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, কার্গো পরিবহন ও ব্যবস্থাপনা, বিমান চলাচলের নিরাপত্তা, জরুরি পরিস্থিতি মোকাবেলা, বিমানঘাঁটির নিরাপত্তা এবং চিকিৎসা সহায়তা।
‘কোপ সাউথ’ মহড়া আঞ্চলিক নিরাপত্তা-সংক্রান্ত চ্যালেঞ্জ, প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক জরুরি পরিস্থিতি মোকাবেলায় দুই দেশের বিমানবাহিনীর সক্ষমতা আরো বাড়াবে বলে আশা করা হচ্ছে।
হাতে-কলমে এই প্রশিক্ষণ সংকটের সময় জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া এবং ত্রাণ কার্যক্রমে সহায়তা করার ক্ষেত্রে উভয় বাহিনীর দক্ষতা আরো বাড়াবে।
