Dhaka 7:08 pm, Saturday, 31 October 2026
সর্বশেষ
বিলাসবহুল লং ড্রাইভ না করে ফ্যাসিবাদের জঞ্জাল পরিষ্কার করুন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী চাকরি হারালেন ডিবির সেই হারুন মিরপুরে পোশাকশ্রমিকদের দিনভর বিক্ষোভ, জনদুর্ভোগ অবৈধ আবাসন ব্যবসায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রেতা ও বৈধ প্রতিষ্ঠান আন্দোলন করে সরকার গঠন করা যায় না : চিফ হুইপ স্বামীকে পুনরায় বিয়ে করতে বলে ছেলেকে নিয়ে ১৮ তলা থেকে ঝাঁপ দিলেন নারী আদালত থেকে বের করার পর দীপ বললেন, ‘আমি ফুললি স্ট্রং’ বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, ব্যক্তিগত তথ্য ও অর্থ লেনদেনে সতর্কবার্তা মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশীসহ আটক ২৪২ জন আইসিসিবিতে গাড়ির বাজারে আট লাখ থেকে ১ কোটি ৮৬ লাখ টাকার গাড়ি

মিরপুরে পোশাকশ্রমিকদের দিনভর বিক্ষোভ, জনদুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:10:48 pm, Saturday, 31 October 2026
  • / 5 Time View

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুরের কয়েকটি সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কয়েকটি কারখানার শ্রমিকরা মিরপুরের বিভিন্ন সড়ক অবরোধ করেন।

এতে মিরপুরের কয়েকটি সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। 

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, আজ সকাল পৌনে ১১টা থেকে মিরপুরের কয়েকটি জায়গায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা। আশপাশের কারখানা থেকে কয়েক শ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ওসি বলেন, দুপুর আড়াইটার দিকে মিরপুর ১০ গোলচত্বর থেকে গার্মেন্টস শ্রমিকরা চলে যান।

এতে প্রায় চার ঘণ্টা পর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়। তবে বিকেল ৩টার দিকেও মিরপুর সাড়ে ১১ ও কালসি রোডে পোশাকশ্রমিকরা সড়ক অবরোধ অব্যাহত রেখেছিলেন। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর ট্রাফিক বিভাগ তাদের ফেসবুক পেজে এক পোস্টে জানায়, পোশাকশ্রমিকদের বিক্ষোভের কারণে মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২ এবং প্রশিকা মোড় এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মিরপুরে পোশাকশ্রমিকদের দিনভর বিক্ষোভ, জনদুর্ভোগ

Update Time : 12:10:48 pm, Saturday, 31 October 2026