Dhaka 7:04 pm, Monday, 26 October 2026
সর্বশেষ
বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর হরিনারায়ণপুরে ফজলুর রহমান স্বাধীনের জনসমাবেশে নেতাকর্মীদের ঢল, একক প্রার্থীর দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চৌদ্দগ্রামে কেক কাটা ও সাংবাদিকদের আড্ডায় নয়া দিগন্তের ২২তম বর্ষপূর্তি উদযাপন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, মাঠে গড়াল শিরোপার লড়াই মালয়েশিয়ায় যুবদলের কমিটি নিয়ে বিতর্ক, তদন্তের নির্দেশ স্বাস্থ্য খাতে জবাবদিহি ও নজরদারি ছাড়া পরিবর্তন সম্ভব নয় চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি বই অনুমোদন খুতবায় মানবপাচার ও অনিয়মিত অভিবাসনের ঝুঁকি তুলে ধরতে ইমামদের আহ্বান ইফার ডিজির ফুটপাতে উচ্ছেদ অভিযান চলমান থাকবে : ডিএনসিসি প্রশাসক দেশ গঠনে তরুণদের মানসিক সুস্থতা নিশ্চিত করা জরুরি : চিফ হুইফ

নারায়ণগঞ্জে স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 08:38:15 am, Sunday, 25 October 2026
  • / 17 Time View

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার স্বামীর বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের স্নাতক ২০১৯-২০ ও স্নাতকোত্তর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারজানা ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ ফতুল্লা থানার সাইনবোর্ড এলাকার স্বামীর বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার স্বামী নাজমুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। তবে প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে জানিয়েছে পুলিশ। তার স্বামী নাজমুল ইসলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

ফারজানার ভাই আরিফুল ইসলাম বলেন, ‘প্রায় তিন বছর আগে একই বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থী নাজমুল ইসলামের সঙ্গে ফারজানা বিয়ে হয়।

বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাকে নির্যাতন করা হতো। নাজমুল প্রথমে বেকার ছিলেন। পরে চাকরি পাওয়ার পর তার অর্থের চাহিদা বাড়তে থাকে। এক পর্যায়ে অর্থের জন্য চাপ দেওয়ার পাশাপাশি ফারজানার ওপর নির্যাতনও চলতে থাকে।

তিনি আরো বলেন, ‘ঘটনার দিন সন্ধ্যায় ফারজানার সঙ্গে তার কথা হয়েছিল। তখন তার কথাবার্তায় অস্বাভাবিক কিছু মনে হয়নি। এরপর রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে তাকে কল করে ফারজানার মৃত্যুর খবর জানানো হয়।’

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ‘পারিবারিক কলহ থেকে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। এই ঘটনায় তার স্বামীকে আটক করা হয়েছে।

সেই সঙ্গে ফতুল্লা থানায় আত্মহত্যা প্ররোচনা মামলা প্রক্রিয়াধীন।’

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নারায়ণগঞ্জে স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Update Time : 08:38:15 am, Sunday, 25 October 2026