Dhaka 10:06 pm, Thursday, 22 October 2026
সর্বশেষ
ফ্লাডলাইটের আলোয় ক্রিকেট-ফুটবল, আসছে এবিজি ইউনিভার্সিটি কাপ অবৈধ বিদেশিদের ধরতে ইমিগ্রেশনের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েনের প্রস্তাব মালয়েশিয়ার সংসদে। ওসির নিষেধাজ্ঞার ঘোষণা উপেক্ষা করে পূজামণ্ডপে নাগরদোলা।নাগরদোলায় ওঠাকে কেন্দ্র করে নারীকে মারধরের অভিযোগ; গ্রেপ্তার ১ ডেঙ্গু নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ, প্রজননস্থল ধ্বংসে জোর বিশেষজ্ঞদের স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ আছে ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের নলিয়ানে সাধারণ মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ সব দপ্তর-সংস্থায় গণপূর্ত মন্ত্রণালয়ের জরুরি চিঠি

ওসির নিষেধাজ্ঞার ঘোষণা উপেক্ষা করে পূজামণ্ডপে নাগরদোলা।নাগরদোলায় ওঠাকে কেন্দ্র করে নারীকে মারধরের অভিযোগ; গ্রেপ্তার ১

জুয়েল রানা-ইবিথানা প্রতিনিধি:
  • Update Time : 11:54:24 am, Thursday, 22 October 2026
  • / 68 Time View

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন হরিনারায়ণপুর কাঁচারি মাঠে দুর্গাপূজার বিসর্জন উপলক্ষে আয়োজিত মাঠে নাগরদোলায় ওঠাকে কেন্দ্র করে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। এতে মোছাঃ রাশিদা নামে এক নারী আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত অনু খন্দকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহত রাশিদা শান্তিডাঙ্গা গ্রামের আলিমের স্ত্রী। অভিযোগ অনুযায়ী, একই গ্রামের লিটন খন্দকারের ছেলে অনু খন্দকার নাগরদোলায় ওঠাকে কেন্দ্র করে রাশিদাকে মারধর করেন।

জনমনে একটিই প্রশ্ন?

এবারের দুর্গাপূজায় ঝুঁকিপূর্ণ নাগরদোলা চালানো যাবে না বলে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘোষণা দিয়েছিলেন বলে জানা গেছে। কিন্তু সেই ঘোষণার পরও হরিনারায়ণপুর কাঁচারি মাঠে নাগরদোলা চলার ঘটনা সামনে এসেছে। নাগরদোলায় ওঠাকে কেন্দ্র করে মারামারি ও নারী আহত হওয়ার ঘটনায় এখন প্রশ্ন উঠেছে—ঝুঁকিপূর্ণ নাগরদোলা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হলেও মাঠে তা চালু থাকল কীভাবে?

এবিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ মোঃ মামুনুর রশীদ বলেন, ওই মহিলাকে আমরা খুজছি ওই মহিলা আসলে আমরা বিস্তারিত জানতে পারবো।

তবে এই বিষয়ে মিরপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার মাহমুদুল হক মজুমদার বলেন, এটা একটা ইভিটিজিং এর ঘটনা ছিল নাগরদোলা ওঠা নিয়ে নয়,নাগরদোলার অনুমতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন এটা হিন্দু সম্প্রদায়ের অনেকে আবেদনের প্রেক্ষিতে অনুমতি হয়েছে।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ওসির নিষেধাজ্ঞার ঘোষণা উপেক্ষা করে পূজামণ্ডপে নাগরদোলা।নাগরদোলায় ওঠাকে কেন্দ্র করে নারীকে মারধরের অভিযোগ; গ্রেপ্তার ১

Update Time : 11:54:24 am, Thursday, 22 October 2026