জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ আছে
- Update Time : 07:18:31 am, Thursday, 22 October 2026
- / 4 Time View
বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সম্পর্ক আছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তার দাবি, এই দুই দলের সম্পর্কের প্রমাণও আছে।
রিজভী বলেন, ‘বিরোধী দল জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক আছে, এটির প্রমাণ রয়েছে। আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সম্পর্ক নিয়ে জামায়াত অপপ্রচার চালাচ্ছে।’
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর শান্তিনগর মোড়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ একটি অপপ্রচারকারী দল, তাদের সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি গুপ্ত দল।
এই দুটি দলের সঙ্গে অপপ্রচারে কেউ পারবে বলে মনে হয় না।’
সরকারের আন্তরিকতা ও নিষ্ঠার কারণে সারা দেশে শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। বলেন, ‘সরকার সফলভাবে শান্তিপূর্ণ পরিবেশে এই উৎসব সম্পন্ন করতে পেরেছে।’
চিকিৎসাসেবা প্রসঙ্গে রিজভী বলেন, ‘কোনো মানুষ যেন বিনা চিকিৎসায় মারা না যান, সে জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।










