Dhaka 6:59 pm, Tuesday, 6 October 2026
সর্বশেষ
১০ম গ্রেডে বেতন পাবেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা, বকেয়ার কী হবে ‘জ্ঞানেশ, ইটস ডান ব্রো’—ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে বার্তা রাহুল গান্ধীর বসতি মেলায় স্বজন গ্রুপের স্টল পরিদর্শনে প্রধানমন্ত্রী ঢামেকে কারাবন্দির মৃত্যু চ্যাটজিপিটির লেখায় অদৃশ্য ওয়াটারমার্ক দিচ্ছে ওপেনএআই মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না : প্রবাসী কল্যাণমন্ত্রী পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক থাকবে ডিএমপি ভূমিকম্প মোকাবেলায় সরকারের প্রস্তুতি জানতে চেয়েছে সংসদীয় কমিটি ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, আক্রান্ত ছাড়াল ৯০ হাজার চলতি মাসেই জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকারও চায় সিন্ডিকেট বলে যেন কোনো শব্দই না থাকে : খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:04:06 pm, Tuesday, 6 October 2026
  • / 2 Time View

সিন্ডিকেট কোনো সরকারই পছন্দ করে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, সরকারও চায় সিন্ডিকেট বলে যেন কোনো শব্দই না থাকে।

কারণ, সিন্ডিকেটের অস্তিত্ব থাকলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। 

মঙ্গলবার (৬ অক্টোবর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি খাদ্য সংরক্ষণাগার ও স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।

আফরোজা খানম বলেন, সরকারের মূল লক্ষ্য হলো জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাদ্য মন্ত্রণালয় সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিয়মিত বাজার পরিস্থিতি, খাদ্যের মজুদ ও সরবরাহব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। এ পর্যন্ত বড় ধরনের কোনো সমস্যার মধ্যে পড়তে হয়নি। ভবিষ্যতেও যাতে দ্রুত যেকোনো সমস্যা সমাধান করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুষ্টিকর চাল উৎপাদনের প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, প্রকল্পটি কবে উদ্বোধন বা চালু হবে, এ মুহূর্তে নির্দিষ্ট সময় বলা সম্ভব নয়।

সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব প্রকল্পটি চালুর চেষ্টা করা হবে। 

এর আগে মঙ্গলবার সকাল ১০টায় ঢাকার পোস্তগোলা সরকারি আধুনিক ময়দামিলে উপস্থিত হয়ে পরিদর্শন কার্যক্রম শুরু করেন খাদ্যমন্ত্রী। পরে দুপুর ১টায় তিনি নারায়ণগঞ্জের সাইলোতে পৌঁছান। সেখানে সাইলো ও এর অভ্যন্তরে অবস্থিত নারায়ণগঞ্জ প্রিমিক্স কার্নেল মিল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে খাদ্যমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে খাদ্যশস্য সংরক্ষণ, মজুদ সক্ষমতা, মিলের কার্যক্রম এবং খাদ্য ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন।

তিনি স্থাপনাগুলোর কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় নারায়ণগঞ্জ জেলার প্রশাসনিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সরকারও চায় সিন্ডিকেট বলে যেন কোনো শব্দই না থাকে : খাদ্যমন্ত্রী

Update Time : 12:04:06 pm, Tuesday, 6 October 2026