সর্বশেষ
ঢামেকে কারাবন্দির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
- Update Time : 12:26:52 pm, Tuesday, 6 October 2026
- / 6 Time View
ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) থাকা শ্যামল (৫২) নামে এক কারাবন্দি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে অসুস্থ অবস্থায় কারারক্ষীরা শ্যামলকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে।
কারা সূত্রে জানা গেছে, মৃত শ্যামল একটি মামলায় সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন। তিনি রাজধানীর পল্টনের শান্তিনগর এলাকার শামসুদ্দিনের ছেলে।
Tag :











