ভারত-উরুগুয়ে ম্যাচের একাদশে কারা আছেন, কোথায় দেখবেন
- Update Time : 01:40:14 pm, Tuesday, 6 October 2026
- / 2 Time View
৪৪ বছর পর দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে বিরুদ্ধে মাঠে নামছে ভারত। কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ব্রাজিলের কাছে গত ম্যাচে ৪-০ গোলে হারের পর, খালিদ জামিলের ভারতীয় দল আজ ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামছে। অন্যদিকে, ডিয়েগো ফোরলানের কোচিংয়ে উরুগুয়ে দল র্যাংকিংয়ে ১১৮ ধাপ পিছিয়ে থাকা ভারতের বিরুদ্ধে বড় জয়ের খোঁজে রয়েছে। তবে ইনজুরির কারণে উরুগুয়ের তারকা ফুটবলার ফেদেরিকো ভালভার্দে আজ খেলতে পারছেন না।
খেলাটি টেলিভিশনে সরাসরি দেখতে চোখ রাখুন সনি স্পোর্টস নেটওয়ার্ক-এর চ্যানেলগুলোতে।
অনলাইনে সরাসরি ম্যাচটির লাইভ দেখতে ভিজিট করুন সনিলিভ অ্যাপ এবং এর অফিশিয়াল ওয়েবসাইট।
আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত মাত্র দু’বার মুখোমুখি হয়েছে ভারত ও উরুগুয়ে। দু’বারই জয় পেয়েছে দক্ষিণ আমেরিকার দলটি। প্রথম সাক্ষাৎ হয়েছিল ১৯৮২ সালের নেহরু কাপে কলকাতার ইডেন গার্ডেন্সে।
সেই ম্যাচে ১-৩ গোলে হেরেছিল ভারত। ভারতের হয়ে একমাত্র গোল করেছিলেন মানস ভট্টাচার্য। এর পর ২০০১ সালে কোচিতে মিলেনিয়াম সুপার সকার কাপে উরুগুয়ের ‘বি’ দলের কাছে ০-৩ গোলে হারে ভারত।
উরুগুয়ের একাদশ
কার্দোজো (গোলরক্ষক), জেমিনেজ, নান্দেজ, মোরিনো, পিকরেজ, জালাজার, আরৌজো, মার্তিনেজ, রদ্রিগো বেনতানকুর, মাতিয়াস ভিনাস, নুনেজ।
ভারতের একাদশে ২টি পরিবর্তন
বিজয় ভার্গেস, সাহাল আব্দুল সামাদকে উরুগুয়ের বিরুদ্ধে একাদশে রাখেননি খালিদ জামিল।
পরিবর্তে সুযোগ পেয়েছেন পরমবীর এবং এডমুন্ড।
ভারতের একাদশ
গুরপ্রীত সিং সান্ধু (গোলকিপার), অভিষেক সিং টেকচাঁম, পরমবীর, আনোয়ার আলি, আকাশ মিশ্র, অনিরুদ্ধ থাপা, আপুইয়া, মনবীর সিং, রায়ান উইলিয়ামস, এডমুন্ড, আশিক কুরুনিয়ান।









