Dhaka 9:14 pm, Monday, 5 October 2026
সর্বশেষ
হালদা নদীর পরিবেশ সুরক্ষায় অভিযান, এক প্রতিষ্ঠানকে জরিমানা ৬ দিন ১৯ ব্যাংকের কার্ড-এটিএম বন্ধ লাওসে বাংলাদেশি কর্মী নেয়া ও ওয়ার্ক পারমিট নিয়ে জরুরি বার্তা সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো সেই প্রধান শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা কাজী জাফর উল্লাহ পরিবারের ১৫৫ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হবে : হুমায়ুন কবির সৌদিতে হুতি হামলায় বাংলাদেশি নিহতের ঘটনায় ঢাকার নিন্দা আওয়ামী লীগের সঙ্গে কোনো পুনর্মিলন নয়, বিচার নিশ্চিত করতে হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

২০ বছর পূর্তিতে ৯ শহরে কনসার্টে আসছেন অরিজিৎ সিং

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:34:53 pm, Monday, 5 October 2026
  • / 1 Time View

সংগীতজীবনের ২০ বছর পূর্তি উপলক্ষে বড় আয়োজন নিয়ে ফিরছেন অরিজিৎ সিং। ২০২৭ সালে ভারতের নয়টি শহরে কনসার্ট করবেন জনপ্রিয় এই গায়ক।

জানুয়ারি থেকে মে পর্যন্ত চলবে তার এই বিশেষ সফর। এনডিটিভির এক প্রতিব্দন এ তথ্য জানায়। 

ভারতের আহমেদাবাদ, চণ্ডীগড়, জয়পুর, মুম্বাই, বেঙ্গালুরু, নয়াদিল্লি, পুনে, ইন্দোর ও হায়দরাবাদে হবে কনসার্টগুলো। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এটিই এখন পর্যন্ত অরিজিতের সবচেয়ে বড় ভারত সফর।

৯ জানুয়ারি আহমেদাবাদে কনসার্ট দিয়ে সফর শুরু করবেন অরিজিৎ। এরপর ২৩ জানুয়ারি চণ্ডীগড় এবং ৭ ফেব্রুয়ারি জয়পুরে পারফর্ম করবেন তিনি।

২০ ফেব্রুয়ারি মুম্বাই, ১৩ মার্চ বেঙ্গালুরু এবং ২৭ মার্চ নয়াদিল্লিতে হবে তার কনসার্ট। এরপর ১০ এপ্রিল পুনে, ১ মে ইন্দোর এবং ১৫ মে হায়দরাবাদে দর্শকদের সামনে গান গাইবেন তিনি।

কনসার্টে অরিজিতের জনপ্রিয় গান ‘তুম হি হো’, ‘আগর তুম সাথ হো’ ও ‘বিদা করো’-সহ আরও বেশ কিছু গান শোনার সুযোগ পাবেন ভক্তরা।

এই সফর নিয়ে অরিজিৎ বলেন, সংগীতের ২০ বছর তার জন্য কৃতজ্ঞতার একটি দীর্ঘ যাত্রা। তার মতে, এই পথচলার সবচেয়ে বড় প্রাপ্তি শ্রোতারা, যারা গানগুলোকে নিজেদের মতো করে ভালোবাসা দিয়েছেন।

টিম ইনোভেশনের প্রযোজনা ও প্রচারণায় আয়োজিত হবে কনসার্টগুলো। টিকিট বিক্রি হবে শুধু থাম্পএন-এর মাধ্যমে।

বড় পরিসরের স্টেডিয়াম কনসার্ট হিসেবে আয়োজন করা হচ্ছে অনুষ্ঠানগুলো।  

কনসার্টে থাকবে মাল্টি-লেভেল মঞ্চ ও লম্বা রানওয়ে। এর পাশাপাশি ৩৬০ ডিগ্রি স্পেশাল অডিও, বড় প্যানোরামিক স্ক্রিন, কাইনেটিক এলইডি, লেজার শো ও আতশবাজির ব্যবস্থাও থাকছে বলে জানিয়েছে আয়োজকরা।

২০০৫ সালে ‘ফেম গুরুকুল’ রিয়েলিটি শোতে অংশ নেওয়ার মাধ্যমে পরিচিতি পান অরিজিৎ সিং। পরে হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী হয়ে ওঠেন তিনি। ‘গেরুয়া’, ‘চান্না মেরেয়া’, ‘কেসারিয়া’, ‘আপনা বনা লে’, ‘চালেয়া’, ‘সাজনি’ ও ‘ঘেহরা হুয়া’র মতো গান তার ক্যারিয়ারে বিশেষ জনপ্রিয়তা পেয়েছে।

এর আগে ২০২৬ সালের জানুয়ারিতে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়ে ভক্তদের চমকে দিয়েছিলেন অরিজিৎ। এবার ২০ বছরের সংগীতজীবন উদ্‌যাপনে সরাসরি মঞ্চে ফিরছেন এই গায়ক।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

২০ বছর পূর্তিতে ৯ শহরে কনসার্টে আসছেন অরিজিৎ সিং

Update Time : 02:34:53 pm, Monday, 5 October 2026