Dhaka 7:54 pm, Saturday, 26 September 2026
সর্বশেষ
তরুণদের পরিবেশবান্ধব উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার তাগিদ পে-অর্ডারের টাকা আত্মসাতের অভিযোগ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে টাকার পরিমাণ সাড়ে ২৬ লাখ দেশের মাটিতে ফ্যাসিবাদী অপশক্তিকে আর রাজনীতির সুযোগ নয় : স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার ‘বুকের পাটা থাকলে এখনি আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না’ একাধিক মামলার আসামি ‘মোবাইল মনির’ গ্রেপ্তার প্রাথমিকের নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী ফ্রিতে ২ লাখ টাকার আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে আইয়ুব বাচ্চুর নামে নতুন ব্যান্ড, আত্মপ্রকাশেই দেড় কোটি টাকা অনুদান

আইয়ুব বাচ্চুর নামে নতুন ব্যান্ড, আত্মপ্রকাশেই দেড় কোটি টাকা অনুদান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:26:28 pm, Saturday, 26 September 2026
  • / 4 Time View

কিছুদিন আগে কিংবদন্তি কণ্ঠশিল্পী ও সংগীতায়োজক আইয়ুব বাচ্চুর নামকে ঘিরে আত্মপ্রকাশ করেছে নতুন ব্যান্ড ‘এবি কিং’। এবার যুক্তরাষ্ট্রে প্রথম মঞ্চ পরিবেশনার মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ব্যান্ডটি।

আর সেই আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে দেড় কোটি টাকার অনুদান সংগ্রহ করেছে তারা। 

‘রক আইকন’খ্যাত আইয়ুব বাচ্চুর নামের ইংরেজি আদ্যাক্ষর ‘এবি’ থেকেই ব্যান্ডটির নাম রাখা হয়েছে ‘এবি কিং’। এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আছেন এলআরবির সাবেক কি-বোর্ডিস্ট ও কণ্ঠশিল্পী এস আই টুটুল, সোলসের সাবেক লিড গিটারিস্ট ইফতেখার ইফতি, আর্বোভাইরাসের সাবেক ড্রামার নাফিজ আল আমিন এবং বেইস গিটারিস্ট আকাশ আহসান। ব্যান্ডটির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন ইশতিয়াক এ সিদ্দিকী।

অসুস্থতার কারণে বর্তমানে সময় দিতে না পারলেও শিগগিরই কি-বোর্ডিস্ট হিসেবে ব্যান্ডে যোগ দেওয়ার কথা রয়েছে সংগীত পরিচালক ইবরার টিপুর। 

এই লাইনআপ নিয়েই গত ১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের হিউস্টনের নয়না সেন্টার অডিটোরিয়ামে আত্মপ্রকাশ করে ‘এবি কিং’। ব্যান্ডটির প্রথম মঞ্চ পরিবেশনা অনুষ্ঠিত হয় চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক এস আই টুটুলের তত্ত্বাবধানে।

মূলত একটি মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে হিউস্টনের ওই আয়োজনের উদ্যোগ নেয় সোনার বাংলা ফাউন্ডেশন।

অনুষ্ঠানে সংস্থাটির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে দায়িত্ব পালন করা এস আই টুটুল তার নতুন ব্যান্ড ‘এবি কিং’-এর আত্মপ্রকাশের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে দেড় কোটি টাকার অনুদান সংগ্রহ করেন।  

ব্যান্ডের সদস্যদের ভাষ্য, সোনার বাংলা ফাউন্ডেশনের বিভিন্ন প্রকল্পে এই অর্থ ব্যয় করা হবে।

ব্যান্ডের উদ্দেশ্য ও আইয়ুব বাচ্চুর সঙ্গে এর সম্পর্ক প্রসঙ্গে এস আই টুটুল বলেন, ‘এখন জীবনের শেষ ধাপে রয়েছি। দর্শকের ভালোবাসা, গুণী মানুষদের আদর, সম্মাননা সবই পেয়েছি। শিল্পীজীবনের কয়েক দশকের পথ পাড়ি দিয়ে মনে হয়েছে, এখন এমন একটি প্ল্যাটফর্ম গড়া উচিত, যার অংশীদার হবে সবাই।

যাতে করে আমি মারা গেলেও এবি কিং কেউ না কেউ চালিয়ে নিতে পারে। সেই ভাবনা থেকে সমমনা কয়েকজনকে নিয়ে এবি কিং ব্যান্ডটি গঠন করা। একটি বিষয় স্পষ্ট করা উচিত, এবি কিং কোনোভাবে এলআরবির রিপ্লেসমেন্ট না। এটা সেই প্ল্যাটফর্ম, যেখান থেকে আমার গুরুজি আইয়ুব বাচ্চুকে সম্মান জানানো হবে। একই সঙ্গে দেশের বিভিন্ন কিংবদন্তির গানের পাশাপাশি পরিবেশিত হবে আমাদের মৌলিক গান। চলতি বছর আমেরিকা ও ইউরোপের একাধিক শহরে পারফর্ম করবে এবি কিং। ব্যান্ডের ডিজিটাল কনসালট্যান্সির কাজ করবে কোলাহল কমিউনিকেশন।’ 

উল্লেখ্য, ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রতিষ্ঠিত হয় সোনার বাংলা ফাউন্ডেশন। অলাভজনক এই সংস্থাটি বাংলাদেশে স্বাস্থ্য, শিক্ষা ও বায়োমেডিকেল প্রকৌশল খাতে সামাজিক উন্নয়নে কাজ করছে। বিশেষ করে কিডনি রোগীদের জন্য আধুনিক ও সাশ্রয়ী ডায়ালাইসিস সেবা, রোগ প্রতিরোধ ও প্রাথমিক শনাক্তকরণের জন্য স্ক্রিনিং এবং পরীক্ষাগার সেবা দেওয়ার পাশাপাশি ডায়ালাইসিস প্রযুক্তিতে দেশীয় সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ ও গবেষণায় গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আইয়ুব বাচ্চুর নামে নতুন ব্যান্ড, আত্মপ্রকাশেই দেড় কোটি টাকা অনুদান

Update Time : 12:26:28 pm, Saturday, 26 September 2026