Dhaka 12:01 am, Wednesday, 7 October 2026
সর্বশেষ
ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ নোয়াখালীতে খনন করা নতুন কূপে মিলেছে গ্যাসের সন্ধান আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা : ২২ বছর পর কারামুক্ত নুরুল আমিন মসজিদে বিদ্যুৎ ব্যবহার ও ছাদে সৌরবিদ্যুৎ নীতিমালার সুপারিশ জুলাই সনদ যেভাবে স্বাক্ষর হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করব : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ধর্মের নামে বিভাজন ও সাম্প্রদায়িকতা চাই না : রাষ্ট্রপতি ভারত-উরুগুয়ে ম্যাচের একাদশে কারা আছেন, কোথায় দেখবেন হাজারো ছাত্র-শিক্ষকের মিছিলে উত্তাল ফ্রান্স অতিরিক্ত দামে এলপিজি বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা পুলিশ সদরদপ্তরে মিডিয়া বিভাগের এআইজির দায়িত্বে কামারুম মুনিরা

৬ দিন ১৯ ব্যাংকের কার্ড-এটিএম বন্ধ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 03:05:39 pm, Monday, 5 October 2026
  • / 9 Time View

সিস্টেম আধুনিকায়ন ও প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণের কারণে দেশের ১৯টি ব্যাংকের কার্ড, এটিএমসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবা প্রায় ছয় দিন বন্ধ থাকবে। ফলে এ সময়ে সংশ্লিষ্ট ব্যাংকের গ্রাহকদের টাকা উত্তোলন, কার্ডে কেনাকাটা ও অনলাইন লেনদেনে ভোগান্তিতে পড়তে হতে পারে।

ব্যাংকগুলোর বিজ্ঞপ্তি অনুযায়ী, কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশন কার্যক্রমের কারণে ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত নির্দিষ্ট কিছু সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।

এ সময়ে সংশ্লিষ্ট ব্যাংকের এটিএম থেকে টাকা উত্তোলন করা যাবে না। একইভাবে পিওএস মেশিনে কার্ড দিয়ে কেনাকাটা, কিউআর কোডের মাধ্যমে লেনদেন এবং এনপিএসবি ও ই-কমার্সভিত্তিক কিছু লেনদেনও বন্ধ থাকবে।

সেবা বন্ধ থাকা ব্যাংকগুলো হলো—ব্যাংক এশিয়া, বাংলাদেশ কৃষি ব্যাংক, জনতা ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, যমুনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনআরবিসি ব্যাংক, এনসিসি ব্যাংক, রূপালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও উত্তরা ব্যাংক।

ব্যাংকগুলোর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ে কিউ-ক্যাশ নেটওয়ার্ক-সংশ্লিষ্ট সেবায় সাময়িক বিঘ্ন ঘটবে। এর ফলে কার্ড ও এটিএমের পাশাপাশি পিওএস, কিউআর, এনপিএসবি এবং ই-কমার্সভিত্তিক লেনদেনেও প্রভাব পড়বে।

তবে ব্যাংকের অন্যান্য শাখাভিত্তিক সেবা এই ঘোষণার আওতায় রয়েছে কি না, তা সংশ্লিষ্ট ব্যাংকের পৃথক নির্দেশনার ওপর নির্ভর করবে।

ব্যাংকগুলো জানিয়েছে, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে পর্যায়ক্রমে এসব সেবা স্বাভাবিক হবে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে প্রয়োজনীয় লেনদেন আগেই সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

৬ দিন ১৯ ব্যাংকের কার্ড-এটিএম বন্ধ

Update Time : 03:05:39 pm, Monday, 5 October 2026