Dhaka 5:17 pm, Sunday, 4 October 2026
সর্বশেষ
এলপিজির দাম বাড়ল, আজ থেকেই কার্যকর পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল সাংবাদিকদের ওয়েজবোর্ড বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে : প্রতিমন্ত্রী রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর শিশুশ্রম নিরসনে সমন্বিত পদক্ষেপ গ্রহণে গুরুত্বারোপ আইনপ্রণেতা ও বিশেষজ্ঞদের ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার প্রধানমন্ত্রীর উদ্যোগকে রাজনৈতিকীকরণ না করার আহ্বান ডেপুটি স্পিকারের গণতন্ত্রকে নিজস্ব গতিতে কার্যকরভাবে চলতে দিতে হবে : রাষ্ট্রপতি ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে অপপ্রচার চলছে : মাহদী আমিন

গণতন্ত্রকে নিজস্ব গতিতে কার্যকরভাবে চলতে দিতে হবে : রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 10:14:41 am, Sunday, 4 October 2026
  • / 1 Time View

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে গড়ে ওঠে। এ জন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আবশ্যক।

একই সঙ্গে গণতন্ত্রকে কার্যকর রাখতে প্রতিপক্ষ ও বিরোধী দলকেও পর্যাপ্ত পরিসর দেওয়া প্রয়োজন। আর সেটাই গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্রকে তার নিজস্ব গতিতে কার্যকরভাবে চলতে দিতে হবে। 

রবিবার (৪ অক্টোবর) বঙ্গভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দেশের শীর্ষ বিদ্যাপীঠই নয়, দেশের রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিরও কেন্দ্রবিন্দু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরো বাড়িয়ে এটিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জনান উপাচার্য। তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

উপাচার্য আসন্ন ৫৪তম সমাবর্তন অনুষ্ঠানে আচার্য (চ্যান্সেলর) হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গণতন্ত্রকে নিজস্ব গতিতে কার্যকরভাবে চলতে দিতে হবে : রাষ্ট্রপতি

Update Time : 10:14:41 am, Sunday, 4 October 2026