Dhaka 6:06 pm, Sunday, 4 October 2026
সর্বশেষ
বাংলাদেশ থেকে বিনামূল্যে কত হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া জানালেন শ্রমমন্ত্রী মেয়র নির্বাচন প্রসঙ্গে ইশরাক বললেন—‘আমি প্রস্তুত, তবে’ বসতভিটা না থাকা সেই মিশনের চাকরি চূড়ান্ত বর্তমানে রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি কর্মচারীদের তদবির না করতে এনবিআরের নির্দেশনা এলপিজির দাম বাড়ল, আজ থেকেই কার্যকর পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল সাংবাদিকদের ওয়েজবোর্ড বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে : প্রতিমন্ত্রী রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর শিশুশ্রম নিরসনে সমন্বিত পদক্ষেপ গ্রহণে গুরুত্বারোপ আইনপ্রণেতা ও বিশেষজ্ঞদের

ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 10:19:48 am, Sunday, 4 October 2026
  • / 2 Time View

ভারতের সঙ্গে চুক্তি হলেই লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর চালু হবে বলে আশা করছেন দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, মোগলহাট স্থলবন্দর চালু করা এ এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি।

কীভাবে অল্প সময়ের মধ্যে বন্দরটি চালু করা যায়, সে বিষয়ে সম্ভাব্যতা যাচাই করা হবে। তবে এটি আন্তর্জাতিক বন্দর হওয়ায় প্রথমে ভারতের সঙ্গে প্রয়োজনীয় চুক্তি ও সমঝোতা করতে হবে। 

রবিবার (৪ অক্টোবর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট স্থলবন্দর এলাকা পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মোগলহাট স্থলবন্দর চালুর বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তির কথা শোনা গেলেও বাস্তবে কোনো চুক্তি হয়নি।

বর্তমান সরকার বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেবে। 

এ সময় নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর বিষয়ে স্থানীয় মানুষের দাবির সঙ্গে সরকার একমত। বাংলাদেশের অংশে বন্দর চালুর জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও জনবল প্রস্তুতের সক্ষমতা রয়েছে। ইতিমধ্যে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এলাকা পরিদর্শন করে একটি প্রতিবেদন তৈরি করেছেন।

তিনি আরো বলেন, বন্দরটি আন্তর্জাতিক হওয়ায় শুধু বাংলাদেশের প্রস্তুতি থাকলেই হবে না, ভারতের পক্ষেও স্থলবন্দর কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় সমঝোতা থাকতে হবে। এ বিষয়ে অগ্রগতি হলে মোগলহাট স্থলবন্দর পুনরায় সচল করার উদ্যোগ এগিয়ে নেয়া সম্ভব হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী

Update Time : 10:19:48 am, Sunday, 4 October 2026