Dhaka 8:37 pm, Monday, 5 October 2026

১৪ বছরের নিচে কোনো শিশুকে বাসাবাড়ির কাজে দেওয়া যাবে না

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 10:07:04 am, Sunday, 4 October 2026
  • / 5 Time View

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
১৪ বছরের নিচে কোনো শিশু যাতে বাসাবাড়িতে কাজ না করে, সে বিষয়ে ব্যক্তি পর্যায়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। একই সঙ্গে শিশু নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

রবিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্টের আয়োজনে ‘শিশুশ্রম নিয়ে আমাদের করণীয়’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডেপুটি স্পিকার।

কায়সার কামাল বলেন, ১৪ বছরের কম বয়সী কোনো শিশুকে বাসাবাড়িতে কাজে নিয়োগ না দেওয়ার বিষয়ে প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নিতে হবে। শিশুদের সুরক্ষায় ব্যক্তি ও সামাজিক পর্যায়ে সচেতনতা তৈরি করা জরুরি।

তিনি বলেন, শিশু নির্যাতনের ঘটনায় অনেক সময় আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধীরা পার পেয়ে যায়।

এ ধরনের অপরাধ বন্ধে আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। 

পথশিশুদের প্রসঙ্গে ডেপুটি স্পিকার বলেন, পথশিশুরাও ভালো একটি জীবনের অধিকারী। তাদের ধীরে ধীরে পথ থেকে ঘরে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।

তিনি আরো বলেন, প্রজাতন্ত্রের কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।

শিশুদের সুরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের রোডম্যাপ বাস্তবায়নে এনজিওগুলোকেও এগিয়ে আসতে হবে। 

সরকারের বিভিন্ন উদ্যোগকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখে ইতিবাচকভাবে দেখার আহ্বান জানান তিনি।

সংলাপে শিশুশ্রম নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা ও এনজিওর প্রতিনিধিরা অংশ নেন। তারা শিশুশ্রম ও শিশু সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে নিজেদের মতামত ও তথ্য তুলে ধরেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

১৪ বছরের নিচে কোনো শিশুকে বাসাবাড়ির কাজে দেওয়া যাবে না

Update Time : 10:07:04 am, Sunday, 4 October 2026