Dhaka 9:13 pm, Monday, 5 October 2026
সর্বশেষ
হালদা নদীর পরিবেশ সুরক্ষায় অভিযান, এক প্রতিষ্ঠানকে জরিমানা ৬ দিন ১৯ ব্যাংকের কার্ড-এটিএম বন্ধ লাওসে বাংলাদেশি কর্মী নেয়া ও ওয়ার্ক পারমিট নিয়ে জরুরি বার্তা সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো সেই প্রধান শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা কাজী জাফর উল্লাহ পরিবারের ১৫৫ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হবে : হুমায়ুন কবির সৌদিতে হুতি হামলায় বাংলাদেশি নিহতের ঘটনায় ঢাকার নিন্দা আওয়ামী লীগের সঙ্গে কোনো পুনর্মিলন নয়, বিচার নিশ্চিত করতে হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

ঝোপঝাড়ে মিলল বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:29:03 pm, Monday, 5 October 2026
  • / 1 Time View

পাবনার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ তফিজ উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকে চুরি হওয়া ১৭টি ল্যাপটপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার ইদিলপুর কালীমন্দিরের পাশের ঝোপঝাড় থেকে চারটি ব্যাগে রাখা ল্যাপটপগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, সকালে স্থানীয়রা কালীমন্দিরের পাশে ঝোপঝাড়ের মধ্যে কয়েকটি ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগগুলো উদ্ধার করে। তল্লাশি চালিয়ে সেগুলোর ভেতর থেকে ১৭টি ল্যাপটপ পাওয়া যায়।

ওসি আরো বলেন, ‘উদ্ধার হওয়া ল্যাপটপগুলো যাচাই-বাছাই শেষে আদালতের মাধ্যমে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর রাতে দুর্বৃত্তরা বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ল্যাব থেকে ১৭টি ল্যাপটপ ও অ্যাডাপ্টর চুরি করে নিয়ে যায়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঝোপঝাড়ে মিলল বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ

Update Time : 02:29:03 pm, Monday, 5 October 2026