Dhaka 5:32 am, Saturday, 3 October 2026
সর্বশেষ
বিদেশে গিয়ে ফেরেননি কুবির ১৮ শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের পাওনা দেড় কোটি টাকা ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক শাহজালাল বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলাম প্রচার শিখতে বললেন রাশেদ বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমনসহ ৪ জন রিমান্ডে ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার কনস্যুলার টিম ভুট্টা চত্বর হবে লালমনিরহাটের প্রতীক : ত্রাণমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন ও নাশকতা : ১৫ আসামি রিমান্ড শেষে কারাগারে পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই : পানিসম্পদমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই

শেখ হাসিনার জন্মদিন পালন ও নাশকতা : ১৫ আসামি রিমান্ড শেষে কারাগারে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:19:49 pm, Friday, 2 October 2026
  • / 6 Time View

রাজধানীর উত্তরা থেকে শেখ হাসিনার জন্মদিন পালন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার প্রস্তুতির অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার ১৫ জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার  বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক ইকবাল হোসেন রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে এ আবেদন করেন। গত মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালত থেকে চৌদ্দ আসামির তিন দিন এবং অপর নারী আসামিকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন—মো. ইয়াকুব হোসাইন রাজিব (২৬), আরাফাত মিয়া (২২), রিফাত হাওলাদার (১৯), হৃদয় হাসান (২১), ফাহিম (১৯), রাজিব হোসেন রানা (২৪), মো. ফিরোজ (২৬), মো. আরিফ (২৮), মো. ওমর ফারুক (২১), আব্দুল্লাহ আল আমান (১৯), মো. আব্দুল্লাহ আল নোমান (২১), মো. সোহানুর হোসেন শাহীন (২২), মো. হাসিব (১৯) ও মো. হাসিব মিয়া (২৩)। অপর নারী আসামি হলেন  ফারজানা (২১)।

প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এদিন আদালতে এগারো আসামিপক্ষে আইনজীবী  পক্ষে মো. কামাল হোসাইন মেহরাব জামিন আবেদন করলে তা নাকচ করেন আদালত। 

আটক রাখার আবেদনে বলা হয়, রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সত্যতা স্বীকার করে এবং গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। মামলার ব্যপক তদন্ত চলছে। তথ্য যাচাই করা এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে কারাগারে আটক রাখা প্রয়োজন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শেখ হাসিনার জন্মদিন পালন ও নাশকতা : ১৫ আসামি রিমান্ড শেষে কারাগারে

Update Time : 02:19:49 pm, Friday, 2 October 2026