Dhaka 12:57 am, Wednesday, 18 November 2026
সর্বশেষ

চৌদ্দগ্রামে ১ হাজার ৮০০ কৃষককে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  • Update Time : 02:55:22 pm, Tuesday, 17 November 2026
  • / 24 Time View

কুমিল্লার চৌদ্দগ্রামে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করেছে সরকার।

মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. যুবায়ের আহমদ।

উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আক্তার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম, উপজেলা কৃষকদলের সভাপতি মো. শাহ আলম, জামায়াত নেতা ভিপি জাহাঙ্গীর হোসেন, জাফর ইকবাল লিটন, উজিরপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা কামরুল হাসান, কৃষক জয়নাল আবেদীন ও আলী আহমেদসহ স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিনামূল্যে বীজ ও সার পাওয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সরিষা চাষে আরও উৎসাহিত হবেন বলে তাঁরা আশা প্রকাশ করেন।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম উপজেলার পর্যায়ক্রমে মোট ১ হাজার ৮০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে এ প্রণোদনা বিতরণ করা হবে।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চৌদ্দগ্রামে ১ হাজার ৮০০ কৃষককে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

Update Time : 02:55:22 pm, Tuesday, 17 November 2026