Dhaka 9:35 am, Saturday, 10 October 2026
সর্বশেষ
বিশ্ববিদ্যালয় ক্রীড়ায় নতুন অধ্যায়, আসছে এবিজি ইউনিভার্সিটি কাপ আবাসন খাত সচলে সহজ গৃহঋণ ও নির্মাণসামগ্রীর দামে স্থিতিশীলতা জরুরি মানসিক অসুস্থতাকে ঘিরে ভয়-কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর শাহজালালের থার্ড টার্মিনাল: ৪টি গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানকে মনোনীত করল জাপানি কনসোর্টিয়াম শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের তাগিদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ১০ টাকা কেজিতে ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ কপাল পুড়ল অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তীর জোনভিত্তিক রং ব্যবহারের পরিকল্পনা কতটুকু কার্যকর নারায়ণগঞ্জে ছিনতাই ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২২

কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 07:10:12 am, Wednesday, 30 September 2026
  • / 11 Time View

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও নবাবগঞ্জে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠনের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান ঢাকা জেলা ডিবির (দক্ষিণ) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশফাক রাগীব হাসান।

তিনি জানান, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসআই ইয়াকুব আলীর নেতৃত্বে কেরানীগঞ্জ মডেল থানার নবাবচর এলাকায় অভিযান চালিয়ে মো. নজরুল ইসলাম সরকার (৫২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি নবাবচর এলাকার বাসিন্দা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী তাঁতী লীগ, কেরানীগঞ্জ মডেল থানা শাখার সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত বলে পুলিশ জানিয়েছে।

অন্যদিকে, একই দিন রাত ১১টার দিকে এসআই মহরম আলীর নেতৃত্বে নবাবগঞ্জ থানার বক্সনগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে মো. সাইদুল ইসলাম শাহীন (৪৮) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তিনি বক্সনগর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি বলে পুলিশ জানিয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার

Update Time : 07:10:12 am, Wednesday, 30 September 2026