Dhaka 8:49 am, Saturday, 10 October 2026
সর্বশেষ
বিশ্ববিদ্যালয় ক্রীড়ায় নতুন অধ্যায়, আসছে এবিজি ইউনিভার্সিটি কাপ আবাসন খাত সচলে সহজ গৃহঋণ ও নির্মাণসামগ্রীর দামে স্থিতিশীলতা জরুরি মানসিক অসুস্থতাকে ঘিরে ভয়-কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর শাহজালালের থার্ড টার্মিনাল: ৪টি গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানকে মনোনীত করল জাপানি কনসোর্টিয়াম শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের তাগিদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ১০ টাকা কেজিতে ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ কপাল পুড়ল অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তীর জোনভিত্তিক রং ব্যবহারের পরিকল্পনা কতটুকু কার্যকর নারায়ণগঞ্জে ছিনতাই ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২২

এক গ্রাহকের ৫০৬ কোটির ওপরে ভুতুড়ে বিদ্যুৎ বিল, পরে সংশোধন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 07:12:51 am, Wednesday, 30 September 2026
  • / 15 Time View

মাগুরা সদর উপজেলা মঘি ইউনিয়ন মঘি গ্রামে মোছা. আলেয়া খাতুন নামে এক গ্রাহকের চলতি সেপ্টেম্বর মাসে বিদ্যুৎ বিল এসেছে অস্বাভাবিক। মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে তার বিল এসেছে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা।

বিদ্যুতের এমন ভুতুড়ে বিল হওয়ায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে অবশ্য অফিস থেকে সংশোধন করে দেওয়া হয়েছে। 

মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি অফিসের বিলে গেল ৮ সেপ্টেম্বর মিটারে রিডিং ৩৯৫ এবং ৮ আগস্টে রিডিং ১৬০। এক মাসে বিদ্যুৎ বিলের ডিমান্ড চার্জ হিসেবে দেখানো হয়েছে ৪৮২ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার ৪২২ টাকা।

সঙ্গে ২৪ কোটি ১৩ লাখ ৪৮ হাজার ১৭১ টাকা ভ্যাট যোগ করে চলতি মাসে বিদ্যুৎ বিল দাঁড়িয়েছে  ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা। 

আবার বিদ্যুৎ বিলে লেখা রয়েছে নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ না করলে বিলম্ব জরিমানাসহ বিলের পরিমাণ দাঁড়াবে ৫৩০ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৭৬৪ টাকা। ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিল হওয়ার কথা মাত্র ১ হাজার ৯৬৩ টাকা। যা বিলম্ব মাগুলসহ দাঁড়ায় ২ হাজার ৫৬ টাকা।

কেচুয়াডুবি গ্রামে বিদ্যুতের গ্রাহক আলেয়া খাতুন বলেন, বিদ্যুৎ বিভাগের এমন উদাসিনতায় গ্রাহকদের ভোগান্তি সৃষ্টি হয়। সঙ্গে অধিক পরিমাণ অর্থ দণ্ড দিতে হয়। এ ধরনের ভুতুড়ে বিল হওয়ার খবর প্রায়ই শোনা যায়। বিদ্যুৎ বিভাগের কর্মীদের তিনি আরো বেশি সতর্ক হয়ে বিদ্যুতের  বিল করার আহ্বান জানিয়েছেন।

মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল ম্যানেজার মো. রেজাউল করিম এমন ভুতুড়ে বিল হয়েছে সত্যতা স্বীকার করে বলেন, মিটার পরিবর্তন করার সময় ভুল করে মিটারের সিল নম্বরের ডিজিটগুলো ডিমান্ড চার্জের ঘরে পোস্টিং হয়েছে।

যার ফলে এমন অস্বাভাবিক বিল তৈরি হয়েছে। তবে ওই গ্রাহকের বিলটি মঙ্গলবার দুপুরে সংশোধন করে জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এক গ্রাহকের ৫০৬ কোটির ওপরে ভুতুড়ে বিদ্যুৎ বিল, পরে সংশোধন

Update Time : 07:12:51 am, Wednesday, 30 September 2026