Dhaka 5:16 am, Friday, 2 October 2026
সর্বশেষ
‘পদক্ষেপ যথেষ্ট না, দৃশ্যমান আইনি পদক্ষেপ দেখতে চায় দেশবাসী’ রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী মিষ্টির পদত্যাগে সংরক্ষিত নারী আসন শূন্য ঘোষণা সরকারি দামেই বিক্রি করতে হবে এলপিজি, না মানলে কঠোর ব্যবস্থা পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে চীনের নতুন বিশ্বরেকর্ড মাদককে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, সড়কির আঘাতে নিহত ১, আহত ৭ বিনিয়োগ ও জ্বালানিতে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমায় সময় বাড়াল এনবিআর গুপ্তচরবৃত্তি আইনের মামলায় ভারতীয় নাগরিক রবিউল ৭ দিনের রিমান্ডে

ছেলের জন্মদিনে বিশেষ কী উপহার দিলেন অপু বিশ্বাস?

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 08:25:05 am, Tuesday, 29 September 2026
  • / 18 Time View

ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের বয়স এখন ১০ বছর। জন্মদিনে বাবা-মায়ের ভালোবাসা আর শুভেচ্ছায় সিক্ত হয়েছে সে।

বিশেষ এই দিনটিকে আরো স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে ঘুরতে গেলেন অপু বিশ্বাস। জন্মদিনের উপহার হিসেবে ছেলেকে নিয়ে এই বিশেষ ভ্রমণের আয়োজন করেছেন ঢালিউডের এই অভিনেত্রী। 

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে জয়কে সঙ্গে নিয়ে একটি ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি উড়োজাহাজের সামনে হাসিমুখে পোজ দিতে দেখা যায় মা-ছেলেকে।

ছবিতে অপুর পরনে ছিল গোলাপি কাজের সালোয়ার-কামিজ, চোখে রোদচশমা। অন্যদিকে কালো টি-শার্ট ও প্যান্টের সঙ্গে রোদচশমা এবং কালো মাস্ক পরেছিল জয়।

ছবিটির ক্যাপশনে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে অপু বিশ্বাস লিখেছেন, ‘ফ্লাই টু কক্সবাজার, আব্রাম খান জয় বার্থডে স্পেশাল ট্রিপ’।

এর আগে গত রবিবার (২৭ সেপ্টেম্বর) জন্মদিনের প্রথম প্রহরে ছেলেকে শুভেচ্ছা জানিয়ে আবেগঘন একটি পোস্ট দিয়েছিলেন অপু।

নিজের সঙ্গে জয়ের কয়েকটি ছবি প্রকাশ করে তিনি লিখেছিলেন, ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন।’ 

ছেলের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বাবা শাকিব খানও।

কালো কোটি ও পাঞ্জাবি পরা জয়ের একটি ছবি প্রকাশ করে অভিনেতা লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো।’ 

উল্লেখ্য, ২০০৮ সালে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। তবে ক্যারিয়ারের কথা বিবেচনা করে দীর্ঘদিন নিজেদের বিয়ের খবর গোপন রেখেছিলেন তারা। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম হয় তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়ের।

এরপর ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন অনুষ্ঠানে সরাসরি হাজির হয়ে বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস। তার সেই ঘোষণাকে ঘিরে সে সময় দেশজুড়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। এরপর তাদের দুজনের সম্পর্কে ছেদ ঘটে এবং তা গড়ায় বিচ্ছেদে। 

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ছেলের জন্মদিনে বিশেষ কী উপহার দিলেন অপু বিশ্বাস?

Update Time : 08:25:05 am, Tuesday, 29 September 2026