স্বৈরাচারের দোসররা অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করছে : স্বাস্থ্যমন্ত্রী
- Update Time : 02:07:56 pm, Sunday, 27 September 2026
- / 2 Time View
পতিত স্বৈরাচারের দোসররা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, এই ষড়যন্ত্রকে রুখে দিতে জনগণকে নিয়ে মাঠে থাকতে হবে।
ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করে রাজনৈতিকভাবে উৎখাত করতে হবে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি।
নিজেকে একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে পরিচয় দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৭১-এর রাজাকার আর পতিত স্বৈরাচারের বিরুদ্ধে কঠিন সংকল্প নিয়ে এগিয়ে যেতে হবে। দেশের উন্নয়নের জন্য এদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ করতে হবে।
স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে সাখাওয়াত হোসেন বলেন, দল যাকে যোগ্য মনে করবে তাকেই মনোনয়ন দেবে এবং সর্বস্তরের নেতাকর্মীদের সেই প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। এ নিয়ে দলের ভেতর কোনো দলাদলি করা যাবে না। যে ষড়যন্ত্র করবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জেলা বিএনপির আহ্বায়ক কিমিটির সিনিয়র সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ্ কবির, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মাঈনুল ইসলাম খান প্রমুখ।









