সর্বশেষ
সিরাজগঞ্জে বিদেশি পিস্তলসহ বাবা-ছেলে আটক
নিজস্ব প্রতিবেদক
- Update Time : 02:05:31 pm, Sunday, 27 September 2026
- / 2 Time View
সিরাজগঞ্জের বেলকুচিতে বিদেশি পিস্তলসহ বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার রাজাপুর ভূমি অফিস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
একইদিন বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) শহিদুল ইসলাম।
আটকরা হলেন উপজেলার রাজাপুর গ্রামের দেলবার প্রামাণিকের ছেলে জেলহক (৫২) ও তাঁর ছেলে নাসির (২৮)।
সহকারী পুলিশ সুপার শহিদুল ইসলাম বলেন, ‘৯৯৯-এ একটি ফোন কলের মাধ্যমে জানতে পারি, জমিসংক্রান্ত বিরোধের জেরে রাজাপুর ভূমি অফিসের পাশে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি পিস্তল, দুটি গুলির খোসা, একটি ম্যাগাজিন ও দুটি ইলেকট্রিক শক লাইটসহ দুজনকে আটক করে।
আটক দুজন সম্পর্কে বাবা-ছেলে।’
তিনি আরো জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে। আটক দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Tag :









