Dhaka 7:09 pm, Sunday, 22 November 2026
সর্বশেষ
১০০ কোটি ৭২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মাসরুর আরেফিনের বিরুদ্ধে অনুসন্ধান রাজনৈতিক পরিচয়ে ঋণ নয়, গ্রাহকের সক্ষমতা যাচাইয়ের তাগিদ রাজনৈতিক ভাঙাগড়ায় বিনিয়োগ ও ব্যবসায় অনিশ্চয়তা বাড়ে: ওয়াহিদউদ্দিন স্ত্রীকে বাঁচাতে পাঁচ বছরের লড়াই নোবিপ্রবি শিক্ষকের, প্রয়োজন আরও ৭০ লাখ টাকা ​মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ৫১৯ আশুলিয়ায় আবারো শ্রমিক-পুলিশ সংঘর্ষ: টিয়ারশেল, সাউন্ডগ্রেনেড নিক্ষেপ , ৫০ কারখানা ছুটি সর্বোচ্চ প্রাইজমানির মিডিয়া ফুটবল টুর্নামেন্ট আসছে কুষ্টিয়ার দৌলতপুরে প্রায় চার কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক বৃষ্টির কারণে ফাইনাল পরিত্যক্ত, আনভীর স্টেডিয়ামে পাকিস্তানের এশিয়া কাপ জয় রোহিঙ্গা গণহত্যা, আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার

ইলিশ রক্ষায় অক্টোবরের আগে জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:57:37 pm, Sunday, 27 September 2026
  • / 55 Time View

দেশের ইলিশ সম্পদ রক্ষা করতে চাইলে অন্তত ৫ অক্টোবরের মধ্যে প্রজনন এলাকার সকল মাছ ধরা জেলেদের নৌকা এবং জাল জমা নিতে সংশ্লিষ্ট দপ্তরকে প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

তিনি স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে থাকা মৎস্য কর্মকর্তার দপ্তরে নিবন্ধিত-অনিবন্ধিত সকল জেলেদের নৌকা এবং জাল জমা নেওয়ার ব্যবস্থার আহ্বান জানান।

গতকাল শনিবার বিকেলে রাজধানীর মিরপুর প্রেস ক্লাবের আয়োজনে ইলিশ সম্পদ রক্ষায় করণীয় বিষয়ক আলোচনা ও ইলিশ উৎসবে তিনি এসব প্রস্তাব দেন। 

তিনি বলেন, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ প্রজনন এলাকার নদীতে কোন ধরনের মাছ ধরার নৌকা জাল চলাচল করতে পারবে না বলে মৎস্য অধিদপ্তর থেকে কঠোর নিষেধাজ্ঞা জারি করা উচিত। এই নিষেধাজ্ঞা কার্যকর করা হলে দেড় দুই হাজার টাকা কেজিতে আর ইলিশ কিনতে হবে না; দেড়শো টাকায় ইলিশ পাবে জনগণ। 

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ।

তিনি বলেন, ইলিশ সম্পদ রক্ষা করা না হলে আমরা ইলিশ পাবো কোথায়? ইলিশ রক্ষায় সকলকে এগিয়ে আসা উচিত। ইলিশ শুধু প্রশাসনকে নয় সমাজের সকলকে পাহাড়া দিতে হবে।  

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া সোহাগ, সহ-সভাপতি মীর আক্তারুজ্জামান তারেক, সহ-সভাপতি মাহবুবুল কবির হিরু, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সুমন প্রমুখ। 

এ সভায় ২৭ সদস্য বিশিষ্ট মিরপুর প্রেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা করেন প্রধান বক্তা আহমেদ আবু জাফর।

কমিটিতে পুনরায় জিএম কাদের সভাপতি এবং জাকারিয়া সোহাগ সাধারণ সম্পাদক করে ২০২৬-২০২৯ সেশনের কার্যনিবর্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইলিশ রক্ষায় অক্টোবরের আগে জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব

Update Time : 01:57:37 pm, Sunday, 27 September 2026