Dhaka 10:06 pm, Sunday, 27 September 2026
সর্বশেষ
মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ শ্রমিকের বড় সুযোগ সৃষ্টি হতে পারে রাড্ডার সংস্কার করে দ্রুত সেবা চালু করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল নদী অধিকার ও পানির ন্যায্য বণ্টনে সম্মিলিত উদ্যোগের আহ্বান ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীর দাঁত ভাঙার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ইউক্রেনের বৃহত্তম মোবাইল অপারেটরের সদর দপ্তরে রুশ হামলা ড্রেজার থেকে নিখোঁজ, ৬ দিন পর তিতাস নদীতে মিলল মরদেহ ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না জুলাই-আগস্টে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ ১৭ একর বনভূমিতে বাণিজ্যিক উদ্যোগ, সাভারে পরিবেশ নিয়ে উদ্বেগ

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:52:31 pm, Sunday, 27 September 2026
  • / 1 Time View

ফ্যামিলি কার্ডের তালিকা তৈরিতে তথ্য সংগ্রহকারীদের সতর্ক করে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সরকার কাজের বিনিময়ে তাদের ভাতা দেবে। এর বাইরে গিয়ে স্বজনপ্রীতি বা দুর্নীতি করলে তা অপরাধ হিসেবে বিবেচিত হবে।

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। 

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে ফ্যামিলি কার্ড ও ক্ষুদ্র নৃগোষ্ঠী (২০২৬) জরিপের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে আয়োজিত মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি। 

তথ্য সংগ্রহকারীদের ফ্যামিলি কার্ডের তালিকা তৈরিতে সবচেয়ে দরিদ্র, অসহায় ও প্রান্তিক মানুষকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেন ডেপুটি স্পিকার। তিনি বলেন, যার ঘর নেই, তার তথ্য আগে নেবেন।

কায়সার কামাল বলেন, আপনারা তথ্য সংগ্রহ করবেন ছাপরা ঘর থেকে। নিম্নবিত্তদের কাছে যাবেন, অসহায়দের কাছে যাবেন। যার ঘর নেই, তার তথ্য আগে সংগ্রহ করবেন। দারিদ্র্যের মধ্যে যারা জর্জরিত, তাদের সর্বপ্রথম তথ্য নেওয়ার জন্যও তিনি নির্দেশ দেন তিনি।

ডেপুটি স্পিকার বলেন, ফ্যামিলি কার্ডের সুবিধা প্রকৃত দরিদ্র মানুষের কাছে পৌঁছাতে হবে। পাকা দালানের মালিক বা সচ্ছল ব্যক্তিদের আগে তালিকাভুক্ত না করে প্রকৃত সুবিধাবঞ্চিত পরিবার চিহ্নিত করতে হবে। সরকারি এ সুবিধা পাওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয়, ব্যক্তিগত সম্পর্ক বা অন্য কোনো প্রভাব বিবেচনায় না নেওয়ার কথাও জানান তিনি।

এ সময় বিদ্যুৎ সংকটের বিষয়েও কথা বলেন কায়সার কামাল। লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটায় দুঃখ প্রকাশ করে দিনের আলো কাজে লাগিয়ে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানান তিনি।

একই সঙ্গে বিদ্যুৎ সংকট দ্রুত সমাধানের আশাবাদ ব্যক্ত করেন। 

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আবদুল্লাহ আল মামুন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না

Update Time : 02:52:31 pm, Sunday, 27 September 2026