Dhaka 10:12 pm, Tuesday, 29 September 2026
সর্বশেষ
ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুঁশিয়ারি এনসিপি নেতার ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে হত্যা, গ্রেপ্তার ১ ওয়ার্ল্ড এনার্জিস সামিটে দেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ গাইবান্ধায় অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাবের মধ্যেই অসুস্থ গরু জবাই, জরিমানা টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী গ্রেপ্তার অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল মাদরাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ ৫ শিক্ষার্থীর একজনের মৃত্যু ‘তোরা আমাকে ভালো হতে দিলি না’, কাদের উদ্দেশে বললেন সালমান মুক্তাদির? হামলা-ভাঙচুর মামলায় জামায়াত এমপির জামাতা মিজানুর কারাগারে

গাজায় একের পর এক ইসরায়েলি হামলায় নিহত ৪, আহত ১২

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 06:07:27 am, Monday, 28 September 2026
  • / 10 Time View

ভোর থেকে গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছে আরো ১২ জন।

স্থানীয় চিকিৎসা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। গাজা সিটির উত্তরের তাওয়াম এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা বিভাগের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। 

এএনআই নিউজ জানায়, দক্ষিণ গাজার খান ইউনিসে আরো একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

নাসের হাসপাতাল জানিয়েছে, দিনের শুরুতে খান ইউনিসের কেন্দ্রীয় এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে তিনি আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এতে একজন নিহত হন।

দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় একটি অস্থায়ী তাঁবুতেও ড্রোন হামলা চালানো হয়। এতে আরো একজন নিহত হন বলে জানিয়েছে আলজাজিরা।  

এদিকে ২৩ সেপ্টেম্বর দক্ষিণ গাজার খান ইউনিসে চালানো একটি লক্ষ্যভিত্তিক হামলায় হামাসের অর্থ বিভাগের প্রধান মুহাম্মদ আবু আলওয়ান নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, হামাসের অর্থনৈতিক কাঠামোর বিরুদ্ধে তাদের চলমান অভিযানের অংশ হিসেবে এ হামলা চালানো হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানান, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও ইসরায়েলি নিরাপত্তা সংস্থা যৌথভাবে এই অভিযান চালিয়েছে।

বিবৃতিতে বলা হয়, খান ইউনিসে হামাসের অর্থ বিভাগের প্রধান মুহাম্মদ আবু আলওয়ানকে হত্যা করা হয়েছে। ইসরায়েলি নেতৃত্ব দাবি করেছে, হামাসের অর্থের প্রবাহ ও সংগঠনের কার্যক্রমে আবু আলওয়ানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। নেতানিয়াহু ও কাটজ বলেন, হামাসের নেতৃত্ব ও অর্থের নেটওয়ার্কের বিরুদ্ধে ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে। তাদের ভাষ্য অনুযায়ী, গাজায় হামাসের কার্যক্রম পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে।

তারা আরো বলেন, হামাসের কমান্ডার ও সদস্যদের খুঁজে বের করা হবে এবং সংগঠনটির অর্থের উৎসগুলোকে লক্ষ্য করা হবে। একই সঙ্গে হামাসের অবকাঠামো ধ্বংস করার কাজও চলবে বলে জানান তারা। ইসরায়েলি নেতৃত্বের ভাষ্য, হামাসকে আবার শক্তিশালী হওয়ার সুযোগ দেওয়া হবে না। গাজায় হামাসের অস্তিত্ব না থাকা পর্যন্ত তাদের অভিযান বন্ধ হবে না।  আবু আলওয়ান নিহত হওয়ার ঘটনা গাজায় হামাসের অর্থনৈতিক কাঠামোর বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক বড় ধরনের অভিযানগুলোর একটি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গাজায় একের পর এক ইসরায়েলি হামলায় নিহত ৪, আহত ১২

Update Time : 06:07:27 am, Monday, 28 September 2026