Dhaka 9:20 pm, Monday, 28 September 2026
সর্বশেষ
বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা বিমানবাহিনীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে গতিশীলতা বাড়াতে অধ্যাদেশ সংশোধন জামায়াতের ১০০ কোটি টাকা পরিশোধে ভিক্ষা করতে হচ্ছে এনসিপিকে বাণিজ্য ও জলবায়ু কার্যক্রমে সরকারকে সহযোগিতার অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের স্ত্রীসহ বেস্টওয়ে গ্রুপের এমডি মিজানুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা বটগাছের নিচে পরিত্যক্ত বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র থানার সামনে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৪ মসজিদের পাশের কক্ষে ইমামের লাশ, একই কক্ষে আহত বন্ধু চাঁদাবাজির সঙ্গে বিএনপি জড়িত নয় : নজরুল ইসলাম খান

জুলাই হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি ছানোয়ারকে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 07:52:23 am, Monday, 28 September 2026
  • / 5 Time View

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিছিল ও গুলিবর্ষণে সোহেলী তামান্না নামের একজনকে হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর ভাটারা থানায় করা মামলার আসামি টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেনকে (৫৫) ফের গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানো আদেশ দেন।

ভাটারা থানার উপপরিদর্শক মো. আমিনুর রহমান আসামিকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।  

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

এদিন ছানোয়ারকে আদালতে তোলা হলে তার পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করে শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৫ আগস্ট সকালে ভাটারা থানার ১-৮ নম্বর আসামিদের নেতৃত্বে ২০০ থেকে ৩০০ জন আওয়ামী লীগের নেতাকর্মী অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান। ওই সময় গুলিবর্ষণ ও দেশীয় অস্ত্রের আঘাতে সোহেলী তামান্না বাঁ হাতের কব্জিতে গুরুতর আঘাত পান। এ ছাড়া তিনি পিঠে গুলিবিদ্ধ হন।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় সোহেলী তামান্না বাদী হয়ে ভাটারা থানায় হত্যাচেষ্টা মামলা করেন। 

গ্রেপ্তার দেখানোর আবেদনে বলা হয়, মামলার তদন্তকালে তথ্য-প্রমাণ ও সাক্ষ্যে পাওয়া যায়, ছানোয়ার হোসেন ঘটনার সময় স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অস্ত্রধারী নেতাকর্মীদের উসকানিমূলক বক্তব্য দিয়ে হামলায় সরাসরি মদদ দিয়েছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জুলাই হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি ছানোয়ারকে

Update Time : 07:52:23 am, Monday, 28 September 2026