Dhaka 12:01 am, Monday, 28 September 2026
সর্বশেষ
সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত ভারত : রাজনাথ সিং বনানীতে ছিনতাইয়ের সময় গ্রেপ্তার আলীর নিজ এলাকায় ১০০ কাঠা জমি মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ শ্রমিকের বড় সুযোগ সৃষ্টি হতে পারে রাড্ডার সংস্কার করে দ্রুত সেবা চালু করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল নদী অধিকার ও পানির ন্যায্য বণ্টনে সম্মিলিত উদ্যোগের আহ্বান ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীর দাঁত ভাঙার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ইউক্রেনের বৃহত্তম মোবাইল অপারেটরের সদর দপ্তরে রুশ হামলা ড্রেজার থেকে নিখোঁজ, ৬ দিন পর তিতাস নদীতে মিলল মরদেহ ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না

একাধিক মামলার আসামি ‘মোবাইল মনির’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:17:36 pm, Saturday, 26 September 2026
  • / 15 Time View

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. মনির হোসেন ওরফে মোবাইল মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।

এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় আশুলিয়ার নবীনগর সেনা শপিং কমপ্লেক্স এলাকা থেকে মনিরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনির হোসেন (৪৬) সাভার পৌরসভার উত্তর রাজাসন এলাকার বাসিন্দা মো. ইউনুস খানের ছেলে। তিনি সাভার সদর ইউনিয়নের সহসভাপতি।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, গ্রেপ্তার মনির হোসেনের বিরুদ্ধে সাভারে সংঘটিত ছাত্রহত্যা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ রয়েছে।

তিনি সাভার মডেল থানায় হওয়া একাধিক হত্যা মামলাসহ রাজধানীর কোতোয়ালী থানার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি। শনিবার দুপুরে তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

একাধিক মামলার আসামি ‘মোবাইল মনির’ গ্রেপ্তার

Update Time : 01:17:36 pm, Saturday, 26 September 2026