টঙ্গীর শীর্ষ মাদক ‘সম্রাজ্ঞী’ গ্রেপ্তার
- Update Time : 11:22:29 am, Monday, 14 September 2026
- / 6 Time View
টঙ্গীর শীর্ষ মাদক সম্রাজ্ঞী ও ২১ মামলার আসামি রুনা আক্তারকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) টঙ্গী পূর্ব থানা পুলিশ এ তথ্য জানায়।
রুনা আক্তার টঙ্গীর কেরানীরটেক বস্তির সুমন মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, টঙ্গীর মাদক বস্তি কেরানীরটেকের কুখ্যাত মাদক ‘সম্রাজ্ঞী’ রুনা আক্তারের অবস্থান জানতে পেরে একদল পুলিশ অভিযান চালিয়ে কেরানীরটেক থেকে রবিবার রাতে তাকে গ্রেপ্তার করে। এসময় তার সঙ্গে তিন শ গ্রাম গাঁজাও পাওয়া যায়।
তার বিরুদ্ধে মাদকের ২১টি মামলা আছে। দীর্ঘদিন পলাতক থেকে মাদকের কারবার চালিয়ে আসছিলেন তিনি। গাজীপুর ও কক্সবাজারের মাদকের রুট পরিচালনা করতেন রুনা।
টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম কালের কণ্ঠকে বলেন, রুনার বিরুদ্ধে ২১টি মামলা আছে।
আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

