Dhaka 8:31 pm, Wednesday, 16 September 2026
সর্বশেষ
নোয়াখালীর বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে : গণপূর্ত প্রতিমন্ত্রী তাপমাত্রা ৩৭ ডিগ্রিতে উঠতে পারে আদালত কক্ষে পুলিশকে মারধর, যুবকের এক বছরের কারাদণ্ড স্থানীয় সরকার নির্বাচন : সারা দেশে ১১৪ ভেন্যুতে পুলিশের প্রশিক্ষণ শুরু ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসি চোটে কপাল খুলল দিল্লি ক্যাপিটালসের অলরাউন্ডারের পলাতক সাজাপ্রাপ্তদের ফের‌তে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মক্কা জোট : পূর্ণতা পাওয়ার আগেই ফাটল? গাজীপুরে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি, শিল্পাঞ্চলে স্বস্তি

আ. লীগের সাবেক এমপি আজিজুল আটক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:24:21 pm, Tuesday, 15 September 2026
  • / 9 Time View

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে (৬৯) আটক করেছে পুলিশ। স্থানীয় ছাত্রদলের নেতাদের সহায়তায় তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়া মিনা বাজারের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি খন্দকার মো. আজিজুল হক আরজু (৬৯) পাবনা জেলার আমিনপুর থানার নাটিয়াবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি ২০১৪ সালে পাবনা-২ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, ১৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়া মিনা বাজারের সামনে থেকে স্থানীয় ছাত্রদলের নেতাদের সহায়তায় আজিজুল হক আরজুকে আটক করা হয়।

আটকের সময় ধস্তাধস্তিতে তিনি সামান্য আঘাতপ্রাপ্ত হন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আ. লীগের সাবেক এমপি আজিজুল আটক

Update Time : 01:24:21 pm, Tuesday, 15 September 2026