Dhaka 4:27 pm, Saturday, 12 September 2026
সর্বশেষ
বিএনপিতে যোগ দেওয়া সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার ধানমণ্ডিতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান কার্যক্রম পরিদর্শনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি সফল করাই নেতাকর্মীদের প্রধান দায়িত্ব : রিজভী জেলায় জেলায় কৃষিক্ষেতে কমলগঞ্জের টমেটোর চারা ব্রিকস সম্মেলনের ফাঁকে ভিয়েতনামের প্রধানমন্ত্রীর সঙ্গে মোদির বৈঠক জামায়াতের কারণে আওয়ামী লীগ বিক্ষোভের সাহস পাচ্ছে : রাশেদ খান হুমায়ুন কবিরের ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে টালবাহনা ভারতের আদানির! রামপালের কয়লা কেনাকাটায় পক্ষপাতিত্বের অভিযোগ সাবেক অতিরিক্ত সচিব অরিজিৎ চৌধুরী আর নেই ২২ বছর হিমায়িত থাকা ভ্রূণ থেকে ৫৪ বছর বয়সে কন্যাসন্তানের জন্ম

বিএনপিতে যোগ দেওয়া সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 10:12:32 am, Saturday, 12 September 2026
  • / 0 Time View

কুমিল্লার দেবীদ্বারে একটি নাশকতা মামলায় আলম হাজারী নামের সাবেক এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতির দায়িত্ব পালন করেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি বিএনপিতে যোগ দেন। 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে দেবীদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে আলম হাজারী দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর ২০২৫ সালের ২১ ডিসেম্বর দেবীদ্বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রকৌশলী মঞ্জুরুল আহসান মুন্সীর বাসায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি। আওয়ামী লীগের বিভিন্ন মিছিল-মিটিংয়ে অর্থের জোগান দেওয়ার অভিযোগে করা একটি নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

দেবীদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, নাশকতা মামলায় আলম হাজারীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ (শনিবার) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিএনপিতে যোগ দেওয়া সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

Update Time : 10:12:32 am, Saturday, 12 September 2026