Dhaka 11:33 pm, Saturday, 12 September 2026
সর্বশেষ
১৮ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপির বাংলাদেশে আরো ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য : বাণিজ্যমন্ত্রী ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি রাজধানীতে এসি সার্ভিসিংয়ের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ ‘এ’ দল জাতির প্রয়োজনে সরকারকে সহযোগিতা করবে বিরোধী দল : জামায়াত আমির এক সপ্তাহে তেলের দাম বাড়ল ১০ ডলার ‘ইসরায়েলের দায়মুক্তির অবসান ঘটাতে হবে’—ট্রাম্পকে আয়ারল্যান্ডের বিরোধী দল নেতা সোমবার হরমুজ চুক্তি সই করবেন আরব পররাষ্ট্রমন্ত্রীরা জামায়াত বিএনপির ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে : রাশেদ খান

মেঘনায় নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, এখনো খোঁজ মেলেনি বিজিবি সদস্যের

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 03:56:34 pm, Friday, 11 September 2026
  • / 17 Time View

ভোলা সদর উপজেলায় বন্ধুদের সঙ্গে মেঘনা নদীর তীরে আড্ডা দেওয়ার সময় নদীতীর ধসে নিখোঁজ মো. রাকিবের (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় নিখোঁজ বিজিবি সদস্য মো. আমজাদের এখনো সন্ধান পাওয়া যায়নি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ভোলার ইলিশা নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান। এর আগে সকাল ১১টার দিকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে বিকেলে রাকিবের স্বজনরা গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

রাকিব উপজেলার শিবপুর ইউনিয়নের শান্তিরহাট বাজারসংলগ্ন সর্দার বাড়ির মো. বাবুলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলারখাল মাছঘাটসংলগ্ন মেঘনার তীরে রাকিব, আমজাদসহ পাঁচ বন্ধু আড্ডা দিচ্ছিলেন। একপর্যায়ে নদীতীর ধসে জিওব্যাগসহ একটি অংশ নদীতে তলিয়ে যায়। এ সময় পাঁচজনই খরস্রোতা মেঘনায় পড়ে যান। তাদের মধ্যে ফাহিম, সাগর ও শাওন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও রাকিব ও আমজাদ নিখোঁজ হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধারে নদীতে তল্লাশি চালান। খবর পেয়ে ভোলা সদর উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, সদর মডেল থানা পুলিশ ও নৌপুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। তবে সেদিন তাদের সন্ধান পাওয়া যায়নি।

ইলিশা নৌথানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, মেঘনা নদীতে মাছ ধরার সময় জেলেরা একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়দের জানান। পরে নৌপুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

খবর পেয়ে রাকিবের স্বজনরা রামগতিতে গিয়ে মরদেহটি শনাক্ত করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মেঘনায় নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, এখনো খোঁজ মেলেনি বিজিবি সদস্যের

Update Time : 03:56:34 pm, Friday, 11 September 2026