Dhaka 12:03 am, Thursday, 10 September 2026
সর্বশেষ
পেয়ারা বেগমের ইন্তেকালে কুষ্টিয়া সাংবাদিক ফোরামের শোক খুলনায় ছুরিকাঘাতে যুবক খুন চট্টগ্রামে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে নীতিগত অনুমোদন মায়ের দাবি দাফন, বাবার চাওয়া চিতায় দাহ, পাঁচ দিন ধরে ফ্রিজে লাশ -নারায়ণগঞ্জ হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা বসুন্ধরা মেডিকেল সিটিতে শেয়ার মেলা, থাকছে সহজ কিস্তি ও বিশেষ ছাড় ৫ ট্যাংকারে হামলার পর হরমুজে মার্কিন সাবমেরিন আটক, কী বলছে যুক্তরাষ্ট্র? অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ বাবার ট্রাক্টরের নিচে পড়ে ছেলের মৃত্যু

কক্সবাজারে দেড় লাখ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:33:40 pm, Tuesday, 8 September 2026
  • / 12 Time View

কক্সবাজারের টেকনাফের উনচিপ্রাং সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ হেলাল মিয়া (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম।

গতকাল (সোমবার, ৭ সেপ্টেম্বর) রাতে বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনে উনচিপ্রাং বিওপি’র টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জসিমের ঘের নামক স্থানে অভিযান চালায়। আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ২ জন সন্দেহভাজনকে মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে দেখে বিজিবি টহলদল। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় হেলাল মিয়া (২৫) একজনকে আটক করা হয়।

বিজিবির তথ্য মতে, এ সময় তল্লাশি চালিয়ে ২টি পোটলার মধ্যে খাকী রঙের প্যাকেটের ভেতরে নীল রঙের বায়ুরোধী ১৫ কাট অর্থাৎ ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক হেলাল মিয়া টেকনাফের কাঞ্জরপাড়া গ্রামের মো. সোলেমানের ছেলে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে ইয়াবাগুলো মিয়ানমার সীমান্ত থেকে কিনে অধিক দামে বিক্রয়ের উদ্দেশে বহন করছিল।

এ ব্যাপারে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট  কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরো বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে।

ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কক্সবাজারে দেড় লাখ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

Update Time : 01:33:40 pm, Tuesday, 8 September 2026