Dhaka 12:32 am, Thursday, 10 September 2026
সর্বশেষ
দিচ্ছিলেন আড্ডা, নদীর পাড় ধসে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২ যুবক তারেক রহমানের নয়াদিল্লি সফর ভারতের সার্বভৌম স্বার্থে জরুরি শ্রমিকের কাজ করতে গেলেন রাশিয়ায়, দালালের খপ্পরে যুদ্ধে নিহত যুবক পেয়ারা বেগমের ইন্তেকালে কুষ্টিয়া সাংবাদিক ফোরামের শোক খুলনায় ছুরিকাঘাতে যুবক খুন চট্টগ্রামে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে নীতিগত অনুমোদন মায়ের দাবি দাফন, বাবার চাওয়া চিতায় দাহ, পাঁচ দিন ধরে ফ্রিজে লাশ -নারায়ণগঞ্জ হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা বসুন্ধরা মেডিকেল সিটিতে শেয়ার মেলা, থাকছে সহজ কিস্তি ও বিশেষ ছাড় ৫ ট্যাংকারে হামলার পর হরমুজে মার্কিন সাবমেরিন আটক, কী বলছে যুক্তরাষ্ট্র?

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 05:35:13 pm, Wednesday, 9 September 2026
  • / 2 Time View

ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।

বুধবার (৯ সেপ্টেম্বর) ভারতের উত্তর ২৪ পরগনার বারাসাতে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে ‘ইন্ডিয়া অ্যান্ড ব্রিকস : দ্য ওয়ে অ্যাহেড’ শীর্ষক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে শ্রিংলা বলেন, হাসিনা যা বলছেন, সেটা ওনার এবং বাংলাদেশের মধ্যকার বিষয়। ভারত সরকার বলে দিয়েছে, হাসিনা যা বলছেন, তার সঙ্গে ভারত বা সরকারের কোনো সম্পৃক্ততা নেই।

বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে তিনি বলেন, দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। বাংলাদেশের মানুষের কল্যাণে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে।

শ্রিংলা বলেন, ভারত সবসময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক চায়। দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করা প্রয়োজন।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করাটা স্বাভাবিক বিষয়। এ ধরনের সহযোগিতা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক বার্তা দেবে বলেও মন্তব্য করেন তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা

Update Time : 05:35:13 pm, Wednesday, 9 September 2026