Dhaka 11:05 am, Monday, 31 August 2026
সর্বশেষ
‘মিনি সিঙ্গাপুর’খ্যাত বসুন্ধরায় ছিনতাই, নিরাপত্তাকর্মীদের তৎপরতায় আটক জুলাই গণ-অভ্যুত্থানে নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ছাত্রলীগের ৫ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬ উপসাগরীয় শাসকদের সতর্ক করলেন মোজতবা খামেনি ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নতুন ঝুঁকিতে নেপাল টাঙ্গাইলে ছেলের হাতে বাবা খুন সড়ক দুর্ঘটনায় দুই পক্ষের সমঝোতা, তাসনুভা তিশাকে ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ বিদ্যুৎ-জ্বালানি সংকট জাতীয় সমস্যা, সরকার এটি তৈরি করেনি : নুর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে কৌশলগত সংলাপ শুরুর বিষয়ে একমত বাংলাদেশ-চীন

ডেঙ্গুতে আরো ৩ প্রাণহানি, চলতি মাসেই ৩৯ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 11:53:10 am, Sunday, 30 August 2026
  • / 11 Time View

সারা দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু জ্বরে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ১ হাজার ৯৭ জন।

চলতি বছর ডেঙ্গুতে ৯৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চলতি মাসেই মারা গেছে ৩৯ জন। রবিবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

সরকারি তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত) ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয় ৮২ জন, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয় ১০৯ জন এবং ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ২৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়।

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১২৩ জন, চট্টগ্রামে ১১৬ জন, খুলনায় ২৪৩ জন, ময়মনসিংহে ৮১ জন, রাজশাহীতে ৭৬ জন, রংপুরে ৬ জন এবং সিলেটে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ৩৪ হাজার ৬৮৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৩২ হাজার ১৮৮ জন। আর গত ২৪ ঘণ্টায় ৭৯৩ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরো জানায়, সব মিলিয়ে চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৯৩ জনের। এর মধ্যে চলতি মাসে ৩৯ জন মারা গেছে। আর জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ডেঙ্গুতে আরো ৩ প্রাণহানি, চলতি মাসেই ৩৯ মৃত্যু

Update Time : 11:53:10 am, Sunday, 30 August 2026