Dhaka 9:33 pm, Wednesday, 26 August 2026
সর্বশেষ
আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে : স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গে আরো ৭ প্রাণহানি, মৃত্যু বেড়ে ৯৫০ বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শাকিব খানের সঙ্গে অভিনয়, চার সিনেমা নিয়ে আলোচনায় অপূর্ব লেস্টার ছেড়ে নতুন ঠিকানায় যাচ্ছেন হামজা চৌধুরী! নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক সুপার পেট্রোকেমিক্যালের রিফাইনারি নিয়ে বিপিসির তদন্ত, ৭ দিনের মধ্যে প্রতিবেদন প্রতিরক্ষা জোটে বাংলাদেশ: সিদ্ধান্ত নেওয়ার আগে জনগণের মতামত কেন জরুরি

হামের উপসর্গে আরো ৭ প্রাণহানি, মৃত্যু বেড়ে ৯৫০

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:37:58 pm, Wednesday, 26 August 2026
  • / 2 Time View

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৭ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭১ শিশু।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো ৭ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮৫১ শিশুর।

আর হামে আক্রান্ত হয়ে আরো ৯৯ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৯৫০ শিশু মারা গেছে। 

এ ছাড়া ২৪ ঘণ্টায় ৭৩ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৯৮। এই সময়ে ১ হাজার ১৯ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৫৪ শিশু।

 স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৭৩৬, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৬৫১। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৩৩ হাজার ৫৭৩ রোগী, যাদের মধ্যে ১ লাখ ২৮ হাজার ৭৬৫ জন ছাড়পত্র পেয়ে ইতিমধ্যে বাড়ি ফিরেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হামের উপসর্গে আরো ৭ প্রাণহানি, মৃত্যু বেড়ে ৯৫০

Update Time : 02:37:58 pm, Wednesday, 26 August 2026