Dhaka 7:15 pm, Monday, 28 September 2026
সর্বশেষ
মারা গেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ গাজায় একের পর এক ইসরায়েলি হামলায় নিহত ৪, আহত ১২ এবার ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত হচ্ছে : মাহদী আমিন সচেতনতা ও প্রতিরোধে কমবে জলাতঙ্কের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন পাসযোগ্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকরা শাস্তি পাবেন সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা : মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নেতাসহ গ্রেপ্তার ৬ জুলাই হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি ছানোয়ারকে রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৮ অযত্ন-অবহেলায় বেহাল উকিল মুন্সি স্মৃতিকেন্দ্র

রাতের আঁধারে মিরপুরের ক্লিনিক ভেঙে দেওয়া অনাকাঙ্ক্ষিত : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 08:04:41 am, Saturday, 26 September 2026
  • / 14 Time View

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, রাতের আঁধারে মিরপুরের ক্লিনিক রাড্ডা ভেঙে দেওয়া অনাকাঙ্ক্ষিত। জমি নিয়ে বিরোধ থাকতেই পারে।

কিন্তু এর মানে এই না যে রাতের আঁধারে ভেঙে দিতে হবে। এ ঘটনার ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত। 

আজ শনিবার সকালে রাজধানীর কড়াইল বস্তিতে দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধনের পর এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। 

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম বলেন, মিরপুরের ক্লিনিক ভেঙে দেওয়ার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে।

দায়ীদের বিচার করা হবে। 

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে বৃহস্পতিবার মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। 

প্রতিষ্ঠানটির দাবি, মুখোশ পরা ২৫০ জনের বেশি দুর্বৃত্ত বৃহস্পতিবার দিবাগত রাতে দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালিয়ে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে।

পরে তারা ক্লিনিকের মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, ভ্যাকসিন, ফ্রিজ, এসি, নগদ টাকাসহ বিভিন্ন মালপত্র লুট করে এবং স্থাপনা ভেঙে ফেলে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাতের আঁধারে মিরপুরের ক্লিনিক ভেঙে দেওয়া অনাকাঙ্ক্ষিত : স্বাস্থ্যমন্ত্রী

Update Time : 08:04:41 am, Saturday, 26 September 2026