Dhaka 3:44 pm, Saturday, 10 October 2026

আওয়ামী লীগ আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 11:40:03 am, Tuesday, 15 September 2026
  • / 16 Time View

বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী (আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়) মো. আসাদুজ্জামান। এসব মামলার ৯৯ শতাংশের বাদী ছিল পুলিশ বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়নবিষয়ক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিনা বিচারে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ধরে নিয়ে ক্রসফায়ারের নামে হত্যা ও গুম করা হয়েছে। সাড়ে চার হাজারের বেশি বিএনপি নেতাকর্মীকে ক্রসফায়ারের নামে হত্যা এবং সাতশর বেশি নেতাকর্মীকে গুম করা হয়েছে বলেও দাবি করেন তিনি। একইভাবে জামায়াতের অসংখ্য নেতাকর্মীকে গুম ও হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী।

তিনি বলেন, ‘এখন আপনারা পরিবর্তন দেখতে পাচ্ছেন। পুলিশ বাদী হয়ে কোনো ধরনের রাজনৈতিক মামলা করছে না। মিথ্যা মামলার সংস্কৃতি বন্ধ হয়েছে।’

বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীরা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, তারা নিষ্ঠুরতার সর্বোচ্চ সীমা অতিক্রম করেছিলেন।

তাদের বিচার করতে ব্যর্থ হলে তা কাপুরুষতা ও ভীরুতার পরিচয় হবে। দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। 

সভায় মাদকের ভয়াবহতা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এটি প্রতিরোধে শুধু জেলা প্রশাসক, পুলিশ সুপার কিংবা রাষ্ট্রের উদ্যোগ যথেষ্ট নয়; সামাজিকভাবে সবাইকে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বাগেরহাটে মাদক প্রতিরোধে মসজিদের ইমামসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে। মাদকের সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত থাকলেও তাদের ছাড় দেওয়া হবে না। 

মাদক প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে পারলে দেশকে আরো এগিয়ে নেওয়া সম্ভব।

মতবিনিময়সভায় বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলিম, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার মোহাম্মদ জাকির হোসেন, জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে আইনমন্ত্রী জেলা ও দায়রা জজ আদালতের বিচারকদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বিকেলে বাগেরহাট জেলা পরিষদ মিলনায়তনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সভায় অংশ নেন তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আওয়ামী লীগ আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে : আইনমন্ত্রী

Update Time : 11:40:03 am, Tuesday, 15 September 2026