Dhaka 6:37 pm, Monday, 7 September 2026
সর্বশেষ
নতুন দায়িত্বে মাহমুদা হাবিবা হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করেছে আমিরাত, সমাধানের চেষ্টা চলছে বিতর্ক পেরিয়ে নতুন সিনেমায় ফিরছেন মৌসুমী প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে গ্রেপ্তার যুবক পাঁচ দিনের রিমান্ডে আমিনবাজারে এসআই হত্যার নেপথ্যে কারা জানাল র‌্যাব রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী ১০০ শিক্ষক পাচ্ছেন ১ লাখ টাকা করে অনুদান চলচ্চিত্র-সংস্কৃতির বাধা দূর করতে সমন্বিত উদ্যোগের তাগিদ বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নতুন আলোচনার দরকার নেই

বিতর্ক পেরিয়ে নতুন সিনেমায় ফিরছেন মৌসুমী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 10:46:05 am, Monday, 7 September 2026
  • / 5 Time View

প্রায় তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি অভিনয় থেকেও পুরোপুরি দূরে সরে যাননি তিনি।

যুক্তরাষ্ট্রে অবস্থানকালেও বিভিন্ন সময় ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। এবার সেই ধারাবাহিকতায় নতুন একটি সিনেমায় যুক্ত হলেন এই অভিনেত্রী। 

‘আ বিউটিফুল লাই’ নামের সিনেমাটি পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। এরই মধ্যে সিনেমাটির চিত্রনাট্য নিয়ে কাজ শুরু হয়েছে।

নির্মাতার পরিকল্পনা অনুযায়ী, শিগগিরই শুরু হতে পারে শুটিং। 

নতুন সিনেমাটি প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘আ বিউটিফুল লাই মূলত একটা রোড ট্রিপের গল্প। থ্রিলারধর্মী গল্প। গল্পে যা কিছু ঘটছে, একটা মিথ্যার ওপর ঘটছে।

তারপরও ভালো লাগছে মুহূর্তগুলো। তাই এর নাম দেওয়া হয়েছে আ বিউটিফুল লাই। প্রথমে টেলিফিল্ম নির্মাণের কথা ভাবা হলেও শেষ পর্যন্ত পূর্ণদৈর্ঘ্য সিনেমা হতে পারে। যা-ই হোক, একটা উপভোগ্য গল্প পাবেন দর্শক।’ 

জানা গেছে, ‘আ বিউটিফুল লাই’ শুরুতে টেলিফিল্ম হিসেবে নির্মাণের পরিকল্পনা করেছিলেন নঈম ইমতিয়াজ নেয়ামুল।

পরবর্তী সময়ে গল্পের পরিসর ও সম্ভাবনা বিবেচনা করে সিদ্ধান্তে পরিবর্তন আসে। শেষ পর্যন্ত এটিকে পূর্ণদৈর্ঘ্য সিনেমায় রূপ দেওয়ার কথা ভাবা হচ্ছে। বর্তমানে চিত্রনাট্য চূড়ান্ত করার কাজ চলছে। 

এর আগে যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমায় অভিনয় করেছিলেন মৌসুমী। সিনেমাটি মুক্তির সময় পরিচালক হাসান জাহাঙ্গীরের সঙ্গে অভিনেত্রী ও তাঁর স্বামী অভিনেতা ওমর সানীর দ্বন্দ্ব প্রকাশ্যে আসে।

মৌসুমী ও ওমর সানী পরিচালকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগও তোলেন। তাঁদের দাবি ছিল, নাটক নির্মাণের কথা বলে মৌসুমীকে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ প্রকল্পে যুক্ত করা হয়েছিল। পরবর্তী সময়ে সেই নাটককেই সিনেমায় রূপান্তর করা হয় বলে অভিযোগ করেন তাঁরা।

এদিকে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর শিল্পী জেবা জান্নাতের অভিযোগের ভিত্তিতে সিনেমাটির সেন্সর সার্টিফিকেশন আটকে দেওয়া হয়েছিল। পরে আদালতের নির্দেশে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। তবে মুক্তির পর দর্শক টানতে পারেনি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’।

সেই বিতর্ক ও নানা আলোচনা-সমালোচনার পর এবার নতুন সিনেমায় যুক্ত হওয়ার খবর সামনে এলো মৌসুমীর।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিতর্ক পেরিয়ে নতুন সিনেমায় ফিরছেন মৌসুমী

Update Time : 10:46:05 am, Monday, 7 September 2026