৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করেছে আমিরাত, সমাধানের চেষ্টা চলছে
- Update Time : 10:48:13 am, Monday, 7 September 2026
- / 2 Time View
সংযুক্ত আরব আমিরাতে চার হাজার বাংলাদেশির ভিসা বাতিল করা হয়েছে। বিষয়টি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অবগত বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
রবিবার (৬ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন প্রতিমন্ত্রী। নুর জানান, বিষয়টি নিয়ে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।
ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী নুর বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের ভিসা বাতিল হওয়া চার হাজার বাংলাদেশির বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়সহ আমরা অবগত। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
এদিকে আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত প্রবাসীরা। তাদের দাবি, সংযুক্ত আরব আমিরাত থেকে ছুটিতে দেশে এসে ভিসা বাতিলের কারণে কর্মহীন হয়ে পড়া প্রবাসীদের দ্রুত পুনর্বাসন, মাসিক সহায়তা ভাতা এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা। সংবাদ সম্মেলনে মোট পাঁচটি দাবি জানিয়েছেন তারা।v