Dhaka 9:42 pm, Sunday, 6 September 2026
সর্বশেষ
পে স্কেল নিয়ে যা বললেন শিক্ষা সচিব জামালপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত পরিবেশমন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ : পরিবেশ ও জলবায়ু সহযোগিতায় জোর হামাসের ভয়ে দুই ঘণ্টা নিজ বাড়িতে ছিলেন নেতানিয়াহু? আজ রাতেই ‘বিগ বস ২০’, সালমানের শোতে থাকছে যে চমক দারুস সালামে গৃহবধূকে জানালা দিয়ে নয়, গুলি করেছেন স্বামী: র‍্যাব বিপিএল স্থগিতের খবর জানতেন না ক্রীড়া প্রতিমন্ত্রী আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান রাষ্ট্রপতির

আজ রাতেই ‘বিগ বস ২০’, সালমানের শোতে থাকছে যে চমক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:24:20 pm, Sunday, 6 September 2026
  • / 1 Time View

অপেক্ষার অবসান। আজ রবিবার (৬ সেপ্টেম্বর) পর্দায় ফিরছে ভারতের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ২০’।

নতুন মৌসুমেও সঞ্চালকের আসনে থাকছেন বলিউড সুপারস্টার সালমান খান। হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদন এ তথ্য জানায়।  

প্রতি মৌসুমেই নতুন চমক নিয়ে হাজির হয় ‘বিগ বস’। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

নতুন প্রতিযোগী, রহস্যময় ঘর এবং বদলে যাওয়া খেলার নিয়ম সব মিলিয়ে শুরু থেকেই আলোচনায় রয়েছে শোটি। 

আজ রাত ৯টায় শুরু হবে ‘বিগ বস ২০’-এর গ্র্যান্ড প্রিমিয়ার। দর্শকরা জিওহটস্টারে সরাসরি দেখতে পারবেন অনুষ্ঠানটি। এছাড়াও টেলিভিশনে কালার্স টিভিতে শোটি প্রচারিত হবে রাত ১০টা ৩০ মিনিটে।

নতুন মৌসুমের প্রতিযোগীদের নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে জোর জল্পনা। নির্মাতাদের প্রকাশ করা কয়েকটি প্রোমোতে মিলেছে সম্ভাব্য প্রতিযোগীদের আভাস। 

আলোচনায় রয়েছেন ইশা রিখি এবং অভিনেতা-রাজনীতিক মনোজ তিওয়ারির মেয়ে রীতি তিওয়ারি । এ ছাড়া সম্ভাব্য প্রতিযোগী হিসেবে শোনা যাচ্ছে ফয়সাল খান , উদিতি সিং, কুশল তানওয়ার , কাজি তৌকির , ইয়ুং ডিএসএ ও খুশি দুবের নাম। রিয়া চক্রবর্তীর ভাই শোয়িক চক্রবর্তীর নামও রয়েছে আলোচনায়।

এমনকি বক্সিং তারকা মেরি কম -এর নামও সম্ভাব্য প্রতিযোগী হিসেবে সামনে এসেছে। 

তবে গ্র্যান্ড প্রিমিয়ারে চূড়ান্ত তালিকা প্রকাশের পরই জানা যাবে, কারা সত্যিই প্রবেশ করছেন ‘বিগ বস’-এর ঘরে।

এবারের ‘বিগ বস’ বাড়িতেও থাকছে চোখ ধাঁধানো আয়োজন। বাড়ির নকশায় ব্যবহার করা হয়েছে ‘ডুয়ালিটি’বা দ্বৈততার ধারণা। পরিচিত জিনিসপত্রকে দেওয়া হয়েছে অচেনা রূপ। পুরো বাড়ির সাজে রয়েছে রঙিন ও কল্পনাপ্রবণ আবহ। বাড়িটির নকশায় অনুপ্রেরণা নেওয়া হয়েছে জনপ্রিয় কল্পকাহিনি ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’ থেকে।

এবারের বাড়ির সবচেয়ে বড় রহস্য ‘রুম নম্বর ২০’। ঘরটি এখনো দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়নি। শো এগোনোর সঙ্গে সঙ্গে এই ঘরের রহস্য প্রকাশ করা হবে। ফলে প্রতিযোগীদের পাশাপাশি ‘রুম নম্বর ২০’ নিয়েও দর্শকদের কৌতূহল তুঙ্গে।

নতুন মৌসুমের প্রচারণায় সবচেয়ে বেশি নজর কেড়েছে ‘জীবন দান’। ট্রেলারে সালমানকে বলতে শোনা গেছে, ‘বিগ বসে মিলেগা, মেরি জান… এক্সট্রা জীবন দান।’ এই ‘জীবন দান’ প্রতিযোগীদের জন্য কী সুবিধা নিয়ে আসবে, সেটিই এখন বড় প্রশ্ন। শো শুরু হলেই ধীরে ধীরে সামনে আসবে সেই রহস্য।

সব মিলিয়ে নতুন প্রতিযোগী, নতুন নিয়ম, রহস্যময় ‘রুম নম্বর ২০’ এবং সালমান খানের সঞ্চালনা—সবকিছু মিলিয়ে ‘বিগ বস ২০’ নিয়ে দর্শকদের আগ্রহ এবারও তুঙ্গে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আজ রাতেই ‘বিগ বস ২০’, সালমানের শোতে থাকছে যে চমক

Update Time : 02:24:20 pm, Sunday, 6 September 2026