Dhaka 2:16 pm, Monday, 20 April 2026
সর্বশেষ
তিন অঞ্চলে ৮০ কিমি ঝড়ের শঙ্কা, ২ নম্বর সতর্কসংকেত হাম-রুবেলা টিকা পাবে পৌনে দুই কোটি শিশু, কর্মসূচি শুরু আজ এক দিনেই দেখেছে ৪০ লাখ দর্শকের ভালোবাসা, কী আছে এই নাটকে? “কাকে কুলাঙ্গার বললেন?”—রাশেদ প্রধানকে প্রশ্ন অতিরিক্ত আইজিপির এইচএসসি পরীক্ষা ২ জুলাই: শিক্ষামন্ত্রী পাকিস্তানে সোমবার হবে যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় দফার আলোচনা হরমুজ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে মাঠে, সামাজিক যোগাযোগমাধ্যমে নয় : ইরান লেবানন-ইসরায়েলের মাঝে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা ট্রাম্পের রিহ্যাব নির্বাচনে নির্বাচন কমিশনের পক্ষপাতের অভিযোগ, আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় ক্ষোভ রিহ্যাব নির্বাচনে নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনে নানা অভিযোগ করেন বক্তারা

রিহ্যাব নির্বাচনে নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনে নানা অভিযোগ করেন বক্তারা

সময়ের কাগজ ডেস্ক
  • Update Time : 02:57:07 pm, Thursday, 16 April 2026
  • / 27 Time View

আগামী ১৮ ই এপ্রিল ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া রিহ্যাব নির্বাচনে নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতারা অভিযোগ করেন বক্তারা, জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।

এতে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ড. মোঃ আলী আফজাল, প্রেসিডেন্ট পদপ্রার্থী মোকাররম হোসাইন খান এবং প্রেসিডেন্ট পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ আবুল খায়ের সেলিম। উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে ড. আফজাল বলেন, আগামী ১৮ই এপ্রিল ২০২৬ ইং তারিখে রিহ্যাব নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা প্রার্থীরা মনে করছি নির্বাচনকে স্বচ্ছ এবং নিরপেক্ষ করার জন্য কিছু বিষয়ে নির্বাচন কমিশনের জরুরী পদক্ষেপ গ্রহণ করা উচিত। কিন্তু নির্বাচন কমিশন আমাদের প্রস্তাবিত বিষয়গুলিতে কর্ণপাত করছেন না বিধায় আমরা আপনাদের মুখোমুখি হয়েছি। সংবাদ সম্মেলনে তিনি লিখিত কয়েক দফা প্রস্তাব তুলে ধরেন।

প্রথমত সকল প্রার্থী/ পোলিং এেেজন্ট কে ভোট গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্রে থাকার ব্যবস্থা করতে হবে। ব্যালট পেপারের বই, সংখ্যা ও নাম্বার এজেন্ট/ প্রার্থীগণের সামনে যাচাই করতে হবে।
ভোটাররা ব্যালট নেওয়ার সময় স্বাক্ষর ও টিপসই এর ব্যবস্থা করতে হবে। ভোট কাস্টিং শেষ হলে ভোট ব্যালট বইয়ের মুড়ী এজেন্ট ও কমিশনারের স্বাক্ষর করা ও এজেন্টদের টিক দেয়া সংখ্যা মিলে কাস্টিং ভোট কতো হলো তা নির্ধারণ করা।

ভোট গণনার পূর্বে ব্যালট গণনা করে সংখ্যা মিলিয়ে নিতে হবে। কত ভোট কাস্টিং হলো এবং কত ভোট ব্যালট বাক্সে পড়লো অর্থাৎ কাস্টিং এবং ব্যালট বাক্সের ভোট এর কোন তারতম্য আছে কিনা দেখতে হবে।

গণনা শেষ করে রেজাল্ট সীট এ ইলেকশন কমিশন এবং উপস্থিত এজেন্টদের স্বাক্ষর করতে হবে।
ভোট কেন্দ্রে সকল জায়গায় সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে। একই সাথে ভিতরের সিসি ক্যামেরার লাইভ ফুটেজ বাহিরে প্রজেকশনের এর ব্যবস্থা করতে হবে।

ভোট গণনার পর ব্যালট নষ্ট না করে সংরক্ষন করতে হবে। যা প্রয়োজনে পুনঃ গণনা বা ভেরিফাই করার জন্য ভবিষ্যতে কাজে লাগবে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন আগামী ১৮ ই এপ্রিল আমারা রিহ্যাবে এমন একটি নির্বাচন চাই যা হবে অত্যন্ত স্বচ্ছ ও গ্রহনযোগ্য।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রিহ্যাব নির্বাচনে নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনে নানা অভিযোগ করেন বক্তারা

Update Time : 02:57:07 pm, Thursday, 16 April 2026