Dhaka 10:26 pm, Monday, 21 September 2026
সর্বশেষ
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ শহীদ মিনারে গিয়ে দেখি শামীম ওসমান বলছে, ‘মার মার’ বাস ভাড়া বৃদ্ধির প্রস্তাব, দুই-এক দিনে প্রজ্ঞাপন রেকর্ড আসন জয় পুতিনের দলের, কোনোমতে টিকে রইল বিরোধীরা রাজউকের নকশা অনুমোদনে আসছে ওয়ান-স্টপ সার্ভিস : শেখ মজিবুর রহমান ইকবাল বস্ত্র খাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক শিশুদের ক্যান্সার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা অনুদান মেসির সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকে মামলা মিয়ানমার সীমান্তে চোরাচালান থামছেই না

রেকর্ড আসন জয় পুতিনের দলের, কোনোমতে টিকে রইল বিরোধীরা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 03:14:24 pm, Monday, 21 September 2026
  • / 2 Time View

রাশিয়ার পার্লামেন্ট (স্টেট দুমা) নির্বাচনে রেকর্ডসংখ্যক ৩৫৫টি আসনে জয়লাভ করেছে ক্ষমতাসীন দল ‘ইউনাইটেড রাশিয়া’। সোমবারের প্রায়-সম্পূর্ণ সরকারি নির্বাচনী ফলাফলের তথ্য অনুযায়ী, এতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল।

ক্রেমলিনের ইউক্রেন নীতির বিরোধিতাকারী একমাত্র নিবন্ধিত দল ‘ইয়াবলোকো’ জাতীয়ভাবে কোনো আসন না পেলেও একটি আঞ্চলিক পার্লামেন্টে সামান্য স্থান করে নিতে সক্ষম হয়েছে। 

তিন দিনব্যাপী অনুষ্ঠিত নির্বাচনকে প্রেসিডেন্ট পুতিনের ইউক্রেন যুদ্ধের প্রতি জনগণের সমর্থনের একটি পরীক্ষা হিসেবে দেখা হচ্ছিলো। একই সময়ে কিছু আঞ্চলিক সংসদ এবং গভর্নরদের নির্বাচনও অনুষ্ঠিত হয়েছিল। 

৪৫৫টি আসনের স্টেট দুমায় পুতিনপন্থী ক্ষমতাসীন দল এবার রেকর্ড ৩৫৫টি আসন পেয়েছে, যা ২০১৬ সালের ৩৪৩টি আসনের পূর্ববর্তী রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

এর ফলে দলটির এককভাবে সংবিধান সংশোধন ও নতুন আইন পাস করার ক্ষমতা বহাল রইল। 

সেন্ট্রাল ইলেকশন কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী, ইউনাইটেড রাশিয়া ৫৭.৮৩ শতাংশ ভোট পেয়েছে, যা ২০২১ সালের নির্বাচনে ছিল ৪৯.৮ শতাংশ। রাশিয়ার ১১১ মিলিয়ন ভোটারের মধ্যে এবার রেকর্ড ৫৯.৩ শতাংশ ভোটার উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রেকর্ড আসন জয় পুতিনের দলের, কোনোমতে টিকে রইল বিরোধীরা

Update Time : 03:14:24 pm, Monday, 21 September 2026