Dhaka 9:48 pm, Monday, 21 September 2026
সর্বশেষ
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ শহীদ মিনারে গিয়ে দেখি শামীম ওসমান বলছে, ‘মার মার’ বাস ভাড়া বৃদ্ধির প্রস্তাব, দুই-এক দিনে প্রজ্ঞাপন রেকর্ড আসন জয় পুতিনের দলের, কোনোমতে টিকে রইল বিরোধীরা রাজউকের নকশা অনুমোদনে আসছে ওয়ান-স্টপ সার্ভিস : শেখ মজিবুর রহমান ইকবাল বস্ত্র খাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক শিশুদের ক্যান্সার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা অনুদান মেসির সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকে মামলা মিয়ানমার সীমান্তে চোরাচালান থামছেই না

অপ্রতিম হত্যা মামলা : দুই আসামিকে পাঠানো হলো সংশোধনাগারে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:34:35 pm, Monday, 21 September 2026
  • / 1 Time View

কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামির মধ্যে দুজনকে কুমিল্লা কারাগার থেকে গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়নকেন্দ্রে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশে তাদেরকে সেখানে পাঠানো হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শিশু উন্নয়নকেন্দ্রে পাঠানো আসামিরা হলো মোজাম্মেল হোসেন ফাহাদ (১৬) ও কামরুল হাসান (১৫)।  

জেল সুপার মো. শাহ আলম খান বলেন, রবিবার রাতে চার আসামিকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক আবিদা সুলতানা মলির আদালতে হাজির করা হলে সাইফুল ইসলাম তুহিন (১৯), মোজাম্মেল হোসেন ফাহাদ ও কামরুল হাসান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এরপর আদালত দুই কিশোর ফাহাদ ও কামরুলকে সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাতে চার আসামিকে কুমিল্লা কারাগারে রাখা হয়। সোমবার সকাল ১১টায় ফাহাদ ও কামরুলকে নিরাপত্তার মধ্যদিয়ে গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়নকেন্দ্রে পাঠানো হয়েছে। অপর দুই আসামি সাইফুল ইসলাম তুহিন ও সিয়ামকে কুমিল্লা কারাগারে রাখা হয়েছে।   

এর আগে, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম।

অপ্রতিম কুমিল্লার কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান অপ্রতিম ওই দিন বিকেলে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে আর বাসায় ফেরেনি। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় একটি নিখোঁজের ডায়েরি করেন। 

পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে সাইফুল ইসলাম তুহিনকে আটক করে পুলিশ।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরো তিনজনকে আটক করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অপ্রতিম হত্যা মামলা : দুই আসামিকে পাঠানো হলো সংশোধনাগারে

Update Time : 02:34:35 pm, Monday, 21 September 2026