Dhaka 10:26 pm, Monday, 21 September 2026
সর্বশেষ
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ শহীদ মিনারে গিয়ে দেখি শামীম ওসমান বলছে, ‘মার মার’ বাস ভাড়া বৃদ্ধির প্রস্তাব, দুই-এক দিনে প্রজ্ঞাপন রেকর্ড আসন জয় পুতিনের দলের, কোনোমতে টিকে রইল বিরোধীরা রাজউকের নকশা অনুমোদনে আসছে ওয়ান-স্টপ সার্ভিস : শেখ মজিবুর রহমান ইকবাল বস্ত্র খাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক শিশুদের ক্যান্সার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা অনুদান মেসির সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকে মামলা মিয়ানমার সীমান্তে চোরাচালান থামছেই না

রাজউকের নকশা অনুমোদনে আসছে ওয়ান-স্টপ সার্ভিস : শেখ মজিবুর রহমান ইকবাল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 03:10:49 pm, Monday, 21 September 2026
  • / 2 Time View

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নকশা অনুমোদনের প্রক্রিয়ায় দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ওয়ান-স্টপ সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যবস্থায় নির্দিষ্ট সময়ের মধ্যে এক জায়গায় আবেদন করে নকশা অনুমোদন পাওয়ার সুযোগ তৈরি হবে।

একই সঙ্গে সরকারি উন্নয়ন প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠানের অযথা মেয়াদ ও ব্যয় বাড়ানোর প্রবণতা বন্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সোমবার (২১ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল। জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, এত দিন রাজউকের নকশা অনুমোদনের জন্য ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে যেতে হতো। এতে সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি উন্নয়ন কার্যক্রমও ব্যাহত হয়েছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ওয়ান-স্টপ সার্ভিস চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। মন্ত্রী ও রাজউকের চেয়ারম্যান এতে সম্মতি দিয়েছেন।

তিনি বলেন, নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে এক জায়গায় আবেদন করার মাধ্যমে দ্রুত নকশা অনুমোদনের ব্যবস্থা করা হবে।

উন্নয়ন প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়ানোর বিষয়ে শেখ মজিবুর রহমান বলেন, জবাবদিহি নিশ্চিত করতেই সংসদীয় স্থায়ী কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটি বিভিন্ন প্রকল্প পরিদর্শন ও পর্যবেক্ষণ করে সেগুলোর যৌক্তিকতা যাচাই করবে। কোনো ধরনের অনিয়ম, অস্বচ্ছতা বা দুর্নীতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে অযথা প্রকল্পের মেয়াদ বাড়ানোর সুযোগ দেওয়া হবে না।

আবাসন সংকট ও স্বল্পমূল্যের ফ্ল্যাটের বিষয়ে তিনি বলেন, বিদ্যমান নগর বিধিমালার কিছু জটিলতার কারণে আবাসন খাতের কাজ বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে ফ্লোর এরিয়া রেশিও (এফএআর) নিয়ে জটিলতার কারণে অনেক ভূমি উন্নয়নকারী আবাসন প্রকল্প বাস্তবায়ন করতে পারছেন না। বিষয়টি বিশেষজ্ঞরা পর্যালোচনা করছেন।

শেখ মজিবুর রহমান জানান, ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) বিধিমালা ও নগর গৃহায়ণ বিধিমালা—দুটি বিধিমালাকে আইনি রূপ দেওয়ার প্রক্রিয়া চলছে। এগুলো সংশোধিত হলে আবাসন প্রকল্পে ফ্ল্যাটের সংখ্যা বাড়বে। এতে সাধারণ মানুষের তুলনামূলক কম দামে ফ্ল্যাট পাওয়ার সুযোগ তৈরি হবে।

অপরিকল্পিত নগরায়ণ বন্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। শেখ মজিবুর রহমান বলেন, নিয়ম মেনে ভবন নির্মাণ করেও যারা নকশা অনুমোদন নেননি, তাদের নির্দিষ্ট জরিমানা বা শাস্তির আওতায় এনে রাজউকের বিধি অনুযায়ী বৈধ করার বিষয়টি বৈঠকে আলোচনা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজউকের নকশা অনুমোদনে আসছে ওয়ান-স্টপ সার্ভিস : শেখ মজিবুর রহমান ইকবাল

Update Time : 03:10:49 pm, Monday, 21 September 2026