Dhaka 8:23 pm, Friday, 13 November 2026
সর্বশেষ
নতুন প্রযুক্তি ও বিনিয়োগের সুযোগ নিয়ে আইসিসিবিতে ছয় প্রদর্শনী মহানগর শপিং কমপ্লেক্স দখলের চেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি ব্যবসায়ীদের অনুমোদনহীন রিফাইনারিতে কোটি টাকার যন্ত্রপাতি, বিপিসির অনুমতিই নেয়নি এসপিএল শাস্তির বিধান থাকলেও কুবিতে বাড়ছে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের প্রবণতা চীনের নির্ভরতা কমাতে ভারতেই তৈরি হচ্ছে দানবীয় বোরিং মেশিন ভূমিহীন কৃষক-শিক্ষার্থী-প্রবাসীদের জন্য বড় সুখবর, পাবেন জামানত ছাড়াই ঋণ বিমানবাহিনীর ৫ কর্মকর্তা অবসরে সহকর্মীকে ধর্ষণচেষ্টা মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার অনুমোদিত ব্যাটারি চার্জিং স্টেশন ৫০ হাজার ৯৫১ : বিদ্যুৎমন্ত্রী নবম পে স্কেলের গেজেটে সংশোধন, যেসব পরিবর্তন এলো

আ. লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে পুলিশ সুপারের ফোন জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 05:20:23 am, Thursday, 12 November 2026
  • / 9 Time View

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের সংবেদনশীল ও প্রশাসনিক তথ্য বাইরে সরবরাহের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমকে নজরদারিতে রাখা হয়েছে। এ ঘটনায় তার সরকারি ও ব্যক্তিগত দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (স্পেশাল ব্রাঞ্চ) পাঠানো হয়েছে। 

মঙ্গলবার (১০ নভেম্বর) তাকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে ডেকে নেওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তার ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত মুঠোফোন জব্দ করা হয়।

পরে ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

পুলিশের সূত্রগুলো বলছে, জাহাংগীর আলমের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা এবং পুলিশের অভ্যন্তরীণ ও সংবেদনশীল তথ্য তাদের কাছে সরবরাহের অভিযোগ রয়েছে। তার মুঠোফোনে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের কিছু প্রাথমিক তথ্য পাওয়া গেছে বলেও দাবি করেছেন রেঞ্জের একাধিক কর্মকর্তা।

তবে এসব অভিযোগের বিষয়ে ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। 

বুধবার (১১ নভেম্বর) রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম। তিনি বলেন, মুঠোফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকার বিশেষ শাখায় পাঠানো হয়েছে। কোনো ধরনের বার্তা পাঠানোর প্রমাণ পাওয়া গেলে সে অনুযায়ী প্রতিবেদন জমা দেওয়া হবে।

তিনি আরো বলেন, জাহাংগীর আলমের মুঠোফোনে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে।

একটি সূত্রের মাধ্যমে বিষয়টি জানার পর তাকে ডেকে নেওয়া হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জাহাংগীর আলম ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন।

অভিযোগের বিষয়ে জাহাংগীর আলমের বক্তব্য পাওয়া যায়নি। তার মুঠোফোন জব্দ থাকায় এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আ. লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে পুলিশ সুপারের ফোন জব্দ

Update Time : 05:20:23 am, Thursday, 12 November 2026